Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

রেস্তরাঁর খবর

জোরদার বর্ষায় জমে যাক ইলিশ ভোজ। তাজ বেঙ্গল হোটেলে মরশুমের সঙ্গে তাল মিলিয়ে আগামী দু’মাস পর্যন্ত চলবে ইলিশ উৎসব।

রেস্তরাঁর খবর
  • ১২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

তাজ বেঙ্গল হোটেলে ইলিশের মহাভোজ
জোরদার বর্ষায় জমে যাক ইলিশ ভোজ। তাজ বেঙ্গল হোটেলে মরশুমের সঙ্গে তাল মিলিয়ে আগামী দু’মাস পর্যন্ত চলবে ইলিশ উৎসব। মেনুতে পাবেন ইলিশের পাতুরি, ইলিশ ভাজা, ভাপা ইলিশ, সর্ষে বাটা ইলিশ, ইলিশ পোলাও সহ আরও নানা পদ। জনপ্রতি ১৬৯০ টাকা থেকে খাওয়ার খরচ শুরু হচ্ছে। লাঞ্চ ও ডিনারে পাবেন এই মেনু।

Advertisement

তাজ সিটি সেন্টার নিউ টাউন ইলিশের ভুড়িভোজ
এখানে ইলিশ উৎসবে পাবেন ইলিশের ডিম ভাজা, ইলিশ মাছ ভাজা, ভুনা খিচুড়ি, ইলিশ মাছের তেল বেগুন কুমড়োর ঝোল, ইলিশ বরিশালি, লাউপাতা সর্ষে বাটা আম ইলিশ, কালো জিরে কাঁচা লঙ্কা ইলিশের ঝাল, স্মোকড ইলিশ সহ নানা পদ। খাওয়ার খরচ মোটামুটি ১২৫০ টাকা থেকে শুরু।

ভিভান্তা কলকাতা ইএম বাইপাস-এ ইলিশ উৎসব
এখানে লাঞ্চ ও ডিনারে পাবেন ইলিশ ভোজ। মেনুতে থাকবে ইলিশের শোর্বা, ইলিশ ডিমের বড়া, ধুম্রগন্ধী ইলিশ, পোস্ত ইলিশ, তাওয়া ইলিশ, কুমড়ো পাতায় ইলিশ, ইলিশ মাছের ঝোল, সর্ষে ইলিশ সহ নানা পদ। মোটামুটি ৪৫০ টাকা থেকে পদের 
দাম শুরু। 

ফোর কয়েনস কাফে-তে মনসুন মাঞ্চিজ
বর্ষায় একটু ভাজা, একটু ঝাল খাবার খেতে মন চায়। সেই কথা ভেবেই ফোর কয়েন কাফে তাদের মনসুন মাঞ্চিজ মেনুতে রেখেছে চিকেন চাপলি কাবাব, গ্রিলড ফিশ ইন মরোক্কান স্যস, গ্রিন অ্যাপেল কালাখাট্টা, মোকা লাতে সহ নানা পদ। জুলাই মাস জুড়েই পাবেন এই মেনু।

Advertisement
সম্পর্কিত সংবাদ