লক্ষ্মীপুজোয় ভোগের সঙ্গে দরকার সুস্বাদু তরকারিও। রইল তেমনই তিনটি রেসিপি।
রাজভোগ সবজি
পাঁচরকম সবজির সঙ্গে এখানে মেশে কচি ডাবের শাঁস ও ডাবের জলের মাধুর্য। এই দুইয়ের মেলবন্ধনে সাধারণ পদ পেয়েছে রাজকীয় স্বাদ।
উপকরণ: আলু ১টি, গাজর ১টি, পটল ২টি, ফুলকপি ১ কাপ, বরবটি বা বিনস আধ কাপ, কচি ডাবের শাঁস কাপ, ডাবের জল ১ কাপ, আদা বাটা ১ চা চামচ, জিরে গুঁড়ো চা চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ, হলুদ চা চামচ, লংকার গুঁড়ো চা চামচ, গরম মশলা চা চামচ, কাঁচালংকা ২টি, তেজপাতা ১টি, গোটা জিরে চা চামচ, নুন স্বাদ অনুযায়ী, সামান্য চিনি, সরষের তেল বা ঘি ১-২
টেবিল চামচ।
প্রণালী: আলু, গাজর, পটল, ফুলকপি ও বরবটি বা বিনস সমান মাপের টুকরো করে কেটে নিন। কড়াইয়ে তেল বা ঘি গরম করে সবজিগুলি হালকা ভেজে নিন। একই কড়াইয়ে তেজপাতা ও গোটা জিরে ফোড়ন, আদা বাটা দিয়ে সামান্য নেড়ে নিন। এবার হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও লংকার গুঁড়ো দিয়ে অল্প জল ছিটিয়ে মশলা কষিয়ে নিন। ভেজে রাখা সবজি মশলার সঙ্গে মিশিয়ে ডাবের জল ঢেলে কড়াই ঢেকে মাঝারি আঁচে রান্না করুন। সবজি সেদ্ধ হয়ে এলে কচি ডাবের শাঁস ছোটো ছোটো টুকরো করে দিন। কাঁচালংকা, নুন ও চিনি দিয়ে আরও ৩-৪ মিনিট রান্না করুন। গরম মশলা ছড়িয়ে আঁচ বন্ধ করে কড়াই ঢেকে মিনিট পাঁচেক রেখে দিন। গরম ভাতে মেখে খান।
ডালের বড়া মোহিনী
বড়ার তরকারি খুবই প্রচলিত পদ। ভোগের সঙ্গে খেতেও ভালো লাগে।
উপকরণ: ছোলার ডাল ১ কাপ, আলু ৩টি, নারকেল কোরানো ২ টেবিল চামচ, কাজু কুচি ১ টেবিল চামচ, কাঁচালংকা ২টি, আদা ১ চা চামচ, নুন-চিনি স্বাদ মতো, ভাজা জিরে গুঁড়ো অল্প, সরষের তেল ২ টেবিল চামচ, তেজপাতা, শুকনো লংকা ১টি, গোটা জিরে চা চামচ, আদা বাটা ১ চা চামচ, টম্যাটো ১টি, হলুদ, লংকা গুঁড়ো স্বাদ মতো, জিরে-ধনে গুঁড়ো চা চামচ, গরমমশলা অল্প, কাজু বাটা ১ চামচ, নারকেলের দুধ কাপ, কিশমিশ ১ চামচ।
প্রণালী: ভেজানো ডাল, আদা, লংকা, নারকেল কোরা, কাজু, ভাজা জিরের গুঁড়ো ও নুন একসঙ্গে বেটে নিন। এই মিশ্রণ থেকে ছোটো ছোটো বড়া তৈরি করে ভেজে নিন। এবার তেল গরম করে তেজপাতা, লংকা ও জিরে ফোড়ন দিয়ে আদা বাটা ও টম্যাটো যোগ করুন। সব গুঁড়ো মশলা ও জল দিয়ে মশলা কষান। কাজু বাটা ও নারকেলের দুধ দিয়ে আবার কষিয়ে নিন। ভাজা আলু, কিশমিশ ও গরম জল দিয়ে ঢেকে রান্না করুন। আলু সেদ্ধ হলে বড়াগুলি দিয়ে হালকা আঁচে ফুটতে দিন। গরমমশলা ও চিনি দিয়ে নামিয়ে নিন।
কেশরী আলুর দম
মাখা আলু দিয়ে তৈরি হয় এই লোভনীয় পদ।
উপকরণ: সেদ্ধ আলু ৫টি, কাশ্মীরি লংকা গুঁড়ো, নুন স্বাদ মতো, ভাজা জিরে গুঁড়ো চা চামচ, কাজু ১০টি, কিশমিশ ৮টি, টম্যাটো ২টি বাটা, টক দই ২ টেবিল চামচ, ক্রিম ২ টেবিল চামচ, নারকেলের দুধ কাপ, কাশ্মীরি
লংকার গুঁড়ো ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, ধনে ও জিরে গুঁড়ো চা চামচ, গরমমশলা অল্প, গরম দুধ, ঘি ও নুন স্বাদ মতো, কর্নফ্লাওয়ার ২ চামচ, কেশর অল্প।
প্রণালী: সেদ্ধ আলু চটকে তার সঙ্গে কর্নফ্লাওয়ার, কাশ্মীরি লংকার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো ও নুন মিশিয়ে মণ্ড তৈরি করুন। তা থেকে কিছুটা অংশ নিয়ে মাঝে একটি করে কাজু ও কিশমিশ দিয়ে গোল বল তৈরি করুন। ফুটন্ত জলে আলুর বলগুলি ছেড়ে, ফুটিয়ে তুলে রাখুন। কড়াইয়ে ঘি গরম করে আদা বাটা দিয়ে ভাজুন। এরপর টম্যাটো বাটা, কাশ্মীরি লংকার গুঁড়ো, ধনে ও জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে নিন। ফেটানো দই, নারকেলের দুধ ও সামান্য জল দিয়ে গ্রেভি ফুটিয়ে নিন। এবার আলুর বলগুলি দিয়ে ২ মিনিট রান্না করুন। ফ্রেশ ক্রিম দিন। শেষে দুধে ভেজানো কেশর ও গরমমশলা দিয়ে নেড়ে নামিয়ে নিন।



