Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

প্রিমিয়াম পারফিউম আনল পার্ক অ্যাভিনিউ

৪ এক্স প্রিমিয়াম রেঞ্জের পারফিউম বাজারজাত করল গোদরেজ কনজিউমার প্রোডাক্টসের ব্র্যান্ড পার্ক অ্যাভিনিউ। পুরুষদের পারফিউম ও ডিও-র জগতে পার্ক অ্যাভিনিউ যথেষ্ট পরিচিত ব্র্যান্ড।

প্রিমিয়াম পারফিউম আনল পার্ক অ্যাভিনিউ
  • ৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

৪ এক্স প্রিমিয়াম রেঞ্জের পারফিউম বাজারজাত করল গোদরেজ কনজিউমার প্রোডাক্টসের ব্র্যান্ড পার্ক অ্যাভিনিউ। পুরুষদের পারফিউম ও ডিও-র জগতে পার্ক অ্যাভিনিউ যথেষ্ট পরিচিত ব্র্যান্ড। অ্যামাজন উডস নামের নতুন প্রিমিয়াম পারফিউম স্প্রে-র প্যাকেজিংও বেশ প্রিমিয়াম। কয়েক দশক ধরেই গ্রাহকের আস্থা ও ভরসা অর্জন করে পুরুষদের গ্রুমিং কিটের দুনিয়ায় নিজেদের প্রতিষ্ঠা করেছে এই ব্র্যান্ড। এই নতুন প্রিমিয়াম ডিও পারফিউমটির দাম পড়বে ২২৫ টাকা। সংস্থার দাবি, অন্যান্য ডিও পারফিউম স্প্রেগুলির তুলনায় এতে সুগন্ধ ও তার স্থায়িত্ব দুই-ই আরও উন্নত। লেবু, ম্যান্ডারিন, চা, বার্গামট লেবু, জায়ফল, দারুচিনি,  চন্দন, পাচৌলি ফুল ইত্যাদি প্রাকৃতিক উপাদানের গন্ধে সমৃদ্ধ এই পারফিউম গ্রাহকদের ভালো লাগবে বলে আশা সংস্থার। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ