Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

পাখির খাবারের নামে বাংলাদেশে নিষিদ্ধ মাদক পাচার পাকিস্তানের

পাখির খাদ্যের নামে ২৫ কিলোগ্রাম নিষিদ্ধ মাদক দ্রব্য বাংলাদেশে পাঠিয়েছিল পাকিস্তান। যদিও চট্টগ্রাম কাস্টমস তা বাজেয়াপ্ত করে। চট্টগ্রাম কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার এইচ এম কবির জানান, পাকিস্তান থেকে পাঠানো দু’টি কনটেনার ২৩ অক্টোবর চট্টগ্রাম বন্দরে পৌঁছয়।

পাখির খাবারের নামে বাংলাদেশে নিষিদ্ধ মাদক পাচার পাকিস্তানের
  • ৭ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

চট্টগ্রাম: পাখির খাদ্যের নামে ২৫ কিলোগ্রাম নিষিদ্ধ মাদক দ্রব্য বাংলাদেশে পাঠিয়েছিল পাকিস্তান। যদিও চট্টগ্রাম কাস্টমস তা বাজেয়াপ্ত করে। চট্টগ্রাম কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার এইচ এম কবির জানান, পাকিস্তান থেকে পাঠানো দু’টি কনটেনার ২৩ অক্টোবর চট্টগ্রাম বন্দরে পৌঁছয়। পরে সেগুলি ছাড়ের জন্য আবেদন জানানো হয়। গোপন সূত্রে খবর পেয়ে কাস্টমস কর্তৃপক্ষ দুটি কনটেনার ছাড়পত্র দেওয়ার আগে তল্লাশি চালায়। তাতেই চক্ষু চড়ক গাছ হয় আধিকারিকদের। কনেটেনারগুলিতে প্রায় ৩২ হাজার কেজি বার্ড ফুড রয়েছে বলে লেখা ছিল।  কিন্তু  বাস্তবে দেখা যায়, বার্ড ফুডের পরিমাণ মাত্র ৭ হাজার ২০০ কেজি। আর বাকি ২৪ হাজার ৯৬০ কেজি পোস্তদানা। পোস্তদানা বাংলাদেশে নিষিদ্ধ মাদক দ্রব্য হিসেবে তালিকাভুক্ত। ভুল তথ্য দিয়ে নিষিদ্ধ পণ্য আমদানির জন্য কনটেনার দুটি বাজেয়াপ্ত হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ