Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

বাংলাদেশে আক্রমণ করলে ফল ভুগতে হবে, দিল্লিকে যুদ্ধের হুমকি পাক নেতার

ওসমান হাদির মৃত্যু ঘিরে নতুন করে উত্তপ্ত বাংলাদেশ। পদ্মাপাড়ে ফের চরম আকার নিয়েছে ভারত বিরোধিতা। অবনতি হয়েছে নয়াদিল্লি-ঢাকা সম্পর্কের।

বাংলাদেশে আক্রমণ করলে ফল ভুগতে হবে, দিল্লিকে যুদ্ধের হুমকি পাক নেতার
  • ২৪ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: ওসমান হাদির মৃত্যু ঘিরে নতুন করে উত্তপ্ত বাংলাদেশ। পদ্মাপাড়ে ফের চরম আকার নিয়েছে ভারত বিরোধিতা। অবনতি হয়েছে নয়াদিল্লি-ঢাকা সম্পর্কের। এরইমধ্যে ঘোলা জলে মাছ ধরার চেষ্টায় নেমে পড়েছে পাকিস্তান। উসকানির সুর পাকিস্তানের শাসকদলের গলায়। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পাকিস্তান মুসলিম লিগের যুবনেতা কামরান সাঈদ উসমানির হুমকি, বাংলাদেশে আক্রমণ করলে তার ফল ভুগতে হবে ভারতকে। তিনি বলেছেন, ‘পাকিস্তানের জনতা, সেনা, মিসাইল জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।’

Advertisement

উসমানি বলেছেন, নয়াদিল্লি ঢাকার উপর ‘অখণ্ড ভারত মতাদর্শ’ চাপানোর চেষ্টা করছে। পাকিস্তান কোনও মতেই বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া ‘ভারতের আদর্শগত আধিপত্য’ মেনে নেব না। উসমানির আস্ফালন, আগেও ভারতকে বেকায়দায় ফেলেছে পাকিস্তান। প্রয়োজন হলে আবারও তা করবে। তার মতে, বাংলদেশ পূর্ব ও পাকিস্তান পশ্চিম থেকে হামলা করবে। লাদাখ ও অরুণাচলে হামলা করবে চীন। ত্রিমুখী আক্রমণে নাস্তানাবুদ হবে ভারত। অন্য একটি ভিডিওতে তিনি বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক জোটের পক্ষে সওয়াল করেছেন।
 অপারেশন সিন্দুরের সময় সংঘাতে জড়িয়ে পড়েছিল ভারত ও পাকিস্তান। সেসময় চীনের কাছ থেকে নেওয়া ক্ষেপনাস্ত্রগুলি মুখ থুবড়ে পড়েছিল ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার কাছে। এবার সেই ক্ষেপনাস্ত্র নিয়েই ভারতকে হুমকি পাকিস্তানের শাসক দলের নেতার।

Advertisement
সম্পর্কিত সংবাদ