Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘দুর্যোগ নিয়ে কোনও রাজনীতি ঠিক নয়’, বিজেপিকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

অতিভারী বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ মানুষের হাতে নেই। কিন্তু এই ঘটনা নিয়ে যাঁরা রাজনীতি করছেন, তাঁরা ঠিক কাজ করছেন না।

‘দুর্যোগ নিয়ে কোনও রাজনীতি ঠিক নয়’, বিজেপিকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অতিভারী বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ মানুষের হাতে নেই। কিন্তু এই ঘটনা নিয়ে যাঁরা রাজনীতি করছেন, তাঁরা ঠিক কাজ করছেন না। বিজেপি, সিপিএমসহ বিরোধী দলের নেতাদের উদ্দেশে এভাবেই কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন, বিজেপি-শাসিত রাজ্যগুলিতে যখন প্রাকৃতিক দুর্যোগ হয়, তখন কিন্তু আমরা সমালোচনা করি না। 

Advertisement

ভারী বৃষ্টিপাতের ফলে শহর কলকাতায় জল জমে থাকার ছবি ধরা পড়েছে। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবদিক নজর রাখছেন। তাঁর নেতৃত্বাধীন প্রশাসন সবসময় কাজ করছে সাধারণ মানুষকে সুরাহা দিতে। যে পরিমাণ বৃষ্টি কলকাতায় হয়েছে, তা রেকর্ড! কিন্তু তারপরেও বিজেপি নেতারা রাজ্য সরকার ও কলকাতা পুরসভার সমলোচনায় সরব হয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন, এর আগে যে-সমস্ত প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল তা থেকে শিক্ষা নেয়নি কলকাতা পুরসভা, সেটা এদিনের জল জমার ছবি প্রমাণ করে দিয়েছে। এত জল জমেছে, তারপরেও রাজ্য সরকার কোনও ব্যবস্থা নিতে পারেনি। প্রাচীন ও ঐতিহ্যশালী শহর কলকাতায় অতিবৃষ্টির মোকাবিলায় যে ধরনের পরিকল্পনা নেওয়ার দরকার ছিল, তা নিতে পারেনি তৃণমূল পরিচালিত সরকার ও কলকাতা পুরসভা। 
বিজেপির সমালোচনার জবাব দিতে দেরি করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কালীঘাট থেকে ভার্চুয়াল মাধ্যমে জেলার পুজোগুলির উদ্বোধন করেন মমতা। সেখানেই তিনি বলেছেন, এই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে উলটোপালটা মন্তব্য করছেন কেউ কেউ। কিন্তু দুর্যোগ নিয়ে রাজনীতি করবেন না। উত্তরাখণ্ডে প্রাকৃতিক বিপর্যয়ে বহু মানুষ মারা গিয়েছিলেন। সেইসময় আমরা কিন্তু কোনও রাজনীতি করিনি। এছাড়া দেরাদুন, দিল্লি, মুম্বইসহ নানা জায়গায় প্রবল বৃষ্টি হয়েছে। সেইসময়ও আমরা কোনও রাজনীতি করিনি। আমরা সবসময় মানুষের পাশে থাকি। 
তৃণমূলের তরফে বলা হয়েছে, এই জলমগ্ন অবস্থা তৈরি হয়েছে অতিভারী বৃষ্টিপাতের ফলে। কিন্তু প্রাকৃতিক কারণ না দেখে এবং মানুষের পাশে না থেকে শুধু রাজ্যের সমালোচনা করে বিজেপি এখন ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর অভিযোগ, একদিকে ডিভিসি যেমন জল ছেড়ে দেয়, তেমনই ফারাক্কায় ঠিকমতো ড্রেজিং হয় না। ১৫ বছর যাবৎ ড্রেজিং হয়নি। পাশাপাশি মেট্রো রেল কর্তৃপক্ষের বিরুদ্ধেও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। 

Advertisement
সম্পর্কিত সংবাদ