মহিলা সংরক্ষণের বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী, সাংসদের সঙ্গে একান্ত বৈঠক শেষে জানালেন শুভেন্দু
  • ২৮ নভেম্বর, ২০২৬ ১৫:২৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে এনসিপিআই সাংসদ শতাব্দী রায়। সোমবার এনসিপিআই সাংসদের সঙ্গে বৈঠকের কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তার আগেই শতাব্দীর সঙ্গে একান্ত সাক্ষাৎ করলেন শুভেন্দু। যার পরেই রাজনৈতিক তরজা তুঙ্গে। সাক্ষাতের পরে মুখ্যমন্ত্রী বলেন, ‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষে ভোট দেবেন বলেই জানিয়েছেন শতাব্দী রায়।’

Advertisement

শনিবার ধনধান্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী বলেন, ‘দলীয় কার্যালয়ে দলীয় কর্মীরা থাকবেন। প্রশাসনিক কার্যালয়ে সকলে আসবেন। সাংসদ শতাব্দী রায়ের লোকসভা কেন্দ্রে একটি কাজ ছিল। সেটা নিয়ে কথা বলবেন বলেছিলেন। দেখা করতে চেয়েছিলেন...আমি জিজ্ঞাসা করলাম কাকে ভোট দেবেন? বললেন, আমরা সবাই মহিলা সংরক্ষণ বিলের পক্ষে।’

শনিবার মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘যাঁরা মহিলাদের বিরোধী, তাঁরা বিপক্ষে ভোট দেবেন। মহিলা সংরক্ষণ বিল আসতে চলেছে লোকসভাতে, মুখ্যমন্ত্রীর হিসেবে যদি কোনো ভূমিকা থাকে এবং আমার অনুরোধ যদি কেউ রাখেন, চেষ্টা করব।’

সোমবার দিল্লিতে এনসিপিআই সাংসদের সঙ্গে বৈঠক রয়েছে শুভেন্দুর। মুখ্যমন্ত্রী বলেন, ‘যাঁরা পার্লামেন্টে দুই কক্ষে ভোট দেবেন, তাঁরা দলের হতে পারেন কিংবা এনডিএ শরিক হতে পারেন অথবা বিজেপি-এনডিএ-র বাইরেও হতে পারেন। তাঁদের সঙ্গে যা করার, যা কথা বলার বলব। বসব। খাব। অনুরোধ করব। এতে কোনো বিধিনিষেধ নেই। এর মধ্যে কোনো রাজনীতি থাকবে না। আর এদিন আমার দিদিরা-বোনেরা আরও বেশি সংখ্যাক বিধায়ক-সাংসদ হবেন। আমি থাকব দিল্লিতে।’

কংগ্রেসকে এ দিন ‘নারী বিরোধী’ বলেও তোপ মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, কংগ্রেস ১৯৯৬ সাল থেকে এই বিল নিয়ে বিরোধিতা করেছে।