Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

মুক্তিযুদ্ধ-স্বাধীনতার ঘোষণা বাদ জুলাই সনদে, স্বাক্ষর করবে না বহু দল

জুলাই সনদে সাক্ষর নিয়ে তুমুল রাজনৈতিক তরজা বাংলাদেশে। আজ শুক্রবার রাজনৈতিক দলগুলির এই সনদে সাক্ষর করার কথা। কিন্তু তার আগে কার্যত বেঁকে বসেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদের মতো দলগুলি।

মুক্তিযুদ্ধ-স্বাধীনতার ঘোষণা বাদ জুলাই সনদে, স্বাক্ষর করবে না বহু দল
  • ১৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: জুলাই সনদে সাক্ষর নিয়ে তুমুল রাজনৈতিক তরজা বাংলাদেশে। আজ শুক্রবার রাজনৈতিক দলগুলির এই সনদে সাক্ষর করার কথা। কিন্তু তার আগে কার্যত বেঁকে বসেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদের মতো দলগুলি। বামধারার দলগুলির দাবি, সনদে উল্লিখিত বেশ কিছু বিষয়ে তাদের ভিন্নমত রয়েছে। পাশাপাশি মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার ইতিহাস অংশটি নিয়েও আপত্তি জানিয়েছেন তারা। তাদের দাবি, সনদে উল্লেখিত একাধিক বিষয় গণতন্ত্রের পরিপন্থী। অন্যদিকে আইনি ভিত্তি ছাড়া জুলাই সংসদে সই করা হবে না জানিয়ে অনুষ্ঠানে গরহাজির থাকার কথা জানিয়েছে এনসিবিও। 

Advertisement

বৃহস্পতিবার বিকেলে ঢাকার পুরানা পল্টনে সাংবাদিক সম্মেলন করে সিপিবি বলেছে, ‘জুলাই সনদের যে চূড়ান্ত কপি গত ১৪ অক্টোবর আমাদের কাছে পাঠাড়ো হয়েছে, তাতে সর্বসম্মত বিষয় ছাড়াও নোট অব ডিসেন্ট (ভিন্নমত) দেওয়া প্রস্তাবগুলো যুক্ত করেছে। আমাদের দেওয়া নোট অব ডিসেন্টগুলোর কারণও যথাযথভাবে লিপিবদ্ধ হয়নি।’ তাঁদের দাবি,‘সংবিধানের ১৫০ (২) অনুচ্ছেদে স্বাধীনতার ঘোষণা ‘ডিক্লারেশন অব ইনডিপেনডেন্স’ এবং ৭ম তপশিলে থাকা ‘প্রক্লেমেশন অব ইনডিপেনডেন্স’ বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। যা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ভিত্তি, তা বাদ দিলে বাংলাদেশের অস্তিত্বই থাকে না।’ পাশাপাশি জুলাই সনদকে আদালতে চ্যালেঞ্জ করা যাবে না বলে অংশটি রয়েছে, তাকে ‘অগণতান্ত্রিক’ বলে অভিহিত করেছে দলগুলি। অন্যদিকে, আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর করতে চায় না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছে, ‘আইনি ভিত্তি ও আদেশের বিষয়ে নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে সই করা মূল্যহীন।’ এনসিপিও অনুপস্থিত থাকছে এই অনুষ্ঠানে। 

সম্পর্কিত সংবাদ