হোয়াইট হাউসে সাময়িক লকডাউন
  • ১০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: একসঙ্গে দু’বার নিরাপত্তা লঙ্ঘনের চেষ্টা। যার জেরে সোমবার হোয়াইট হাউসে সাময়িক লকডাউন ঘোষণা হল। আমেরিকার স্থানীয় সময় সকাল দশটা নাগাদ একটি গাড়ি হোয়াইট হাউসের সামনে রাস্তার ফুটপাতে উঠে সাইনবোর্ডে সজোরে ধাক্কা মারে। গাড়ির ইঞ্জিন থেকে ধোঁয়া বেরতে থাকে। চালককে দ্রুত গ্রেপ্তার করেন হোয়াইট হাউসের নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ বাহিনীর সদস্যরা। প্রায় একই সময়ে এক ব্যক্তি কাছের লাফায়েট পার্কের ব্যারিকেড টপকে হোয়াইট হাউসে ঢোকার চেষ্টা করে। তাকেও ধরে ফেলা। ওই সময় হোয়াইট হাউসের ভিতরেই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ঝুঁকি না নিয়ে সাময়িক লকডাউন জারি করা হয়। ঘটনা দুটির সঙ্গে নাশকতার যোগ আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement