প্রতি ৩ জনের মধ্যে ১ জন পড়ুয়া হেনস্তার শিকার, দাবি ইউনেস্কোর
  • ৯ নভেম্বর, ২০২৬ ১২:৫৫
Prefer us on Google

প্যারিস, ৯ নভেম্বর: বিশ্বজুড়ে প্রতিমাসে তিন জন পড়ুয়ার মধ্যে একজন পড়ুয়াকে হেনস্তার শিকার হতে হয়। অন্যদিকে, প্রতি দশজনের মধ্যে একজন পড়ুয়াকে অনলাইনে হেনস্তার শিকার হয়। একটি রিপোর্টে এমনই চাঞ্চল্যকর দাবি করল ইউনেস্কো। এআই আসার ফলে এই ধরণের হেনস্তা আরও দ্রুত ছড়িয়ে পড়ছে বলেও সতর্ক করেছে ইউনেস্কো।

Advertisement

ইউনেস্কোর নতুন নীতিগত রিপোর্ট ‘কানেক্টেড অ্যান্ড সেফ’-এ বলা হয়েছে, এআইয়ের সাহায্যে কারও নগ্ন ছবি বানানো, কণ্ঠস্বর নকল করে হেনস্তা করা এগুলোর পরিমাণ দিন দিন বাড়ছে। এই সমস্ত ঘটনাগুলো বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে। এই সমস্ত হেনস্তার ঘটনা পড়ুয়াদের মনে বিভিন্নভাবে দাগ কাটে। তাঁরা হেনস্তার শিকার হলে মানসিকভাবে ভেঙে পড়েন। বিশ্বজুড়ে শেষ কিছু বছরে অনলাইন হেনস্তা ১২ শতাংশ থেকে বেড়ে ১৫ শতাংশ হয়েছে। সাইবার বুলিং ছাড়াও পড়ুয়ারা আরও বিভিন্ন হেনস্তার মুখে পড়ে। ক্ষেত্র বিশেষে ছেলে এবং মেয়েকে সমান হারে হেনস্তার শিকার হতে হয়। কিন্তু নির্যাতনের ধরন অবশ্য  আলাদা। ছেলেরা বেশি শারীরিক নির্যাতনের শিকার হয় এবং মেয়েরা বেশি মানসিক ও যৌন নির্যাতনের শিকার হয়। 

এর পাশাপাশি প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদেরও হেনস্তার শিকার হওয়ার সম্ভাবনা থাকে। ইউনেস্কোর মতে, পড়ুয়াদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার দায়িত্ব শুধু স্কুলের নয়। সরকার, প্রযুক্তি সংস্থা, অনলাইন প্ল্যাটফর্ম এবং নিয়ন্ত্রক সংস্থাগুলিকে যৌথভাবে এই দায়িত্ব নিতে হবে। পড়ুয়াদের মানসিক সহায়তা, অভিযোগ জানানো, দ্রুত তার ব্যবস্থা নেওয়ার কার্যকর পদ্ধতি, এবং ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে সবাইকে উদ্যোগী হতে হবে।