ঢাকা: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ‘সাজাপ্রাপ্ত অপরাধী’। প্রত্যর্পণ চুক্তি মেনে তাঁকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে। রবিবার একথা জানিয়েছেন বাংলাদেশের আইনমন্ত্রী মহম্মদ আসাদুজ্জামান। ঢাকায় এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, আমাদের কাছে উনি একজন সাজাপ্রাপ্ত অপরাধী। এটাই বাংলাদেশের কাছে তাঁর পরিচয়। এখানে আবেগের কোনো জায়গা নেই। তাঁকে দেশে ফেরত পাঠানোর বিষয়টি ভারত কীভাবে দেখছে, সেটা তাদের ব্যাপার। তাঁকে ফিরিয়ে আনার জন্য আইনগত সব পদক্ষেপ নেওয়া হবে। জুলাইয়ের গণ আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, ওই সময় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়েছে। আহত হন ৩০ হাজার। হাসিনার বিরুদ্ধে বিচার প্রক্রিয়ায় কোনোপ্রকার খামতি রাখা হয়নি। উল্লেখ্য, ২০২৫ সালের বাংলাদেশ আন্তর্জাতিক ট্রাইবুনাল মানবতা বিরোধী অপরাধে হাসিনাকে মৃত্যুদণ্ড এবং অপর একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।



