ওয়াশিংটন, ১০ নভেম্বর: বিখ্যাত মার্কিন এআই চিপ সংস্থা এনভিডিয়ারের সিইও জেনসেন হুয়াংয়ের পরকীয়ার কথা সামনে আসতেই হইচই পড়ে গেছে গোটা বিশ্বে। তার মূল কারণ পরকীয়ার থেকেও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তার সঙ্গিনী চীনা নাগরিক ও সিঙ্গাপুরের সংস্থা মেগা স্পিডের এক্সিকিউটিভ অ্যালিস হুয়াং এর বিরুদ্ধে ওঠা অভিযোগ। তার বিরুদ্ধে অভিযোগ তিনি চীন সরকারের হয়ে চরবৃত্তি করতেন। এর ফলে রীতিমত বেকায়দায় পড়তে হয়েছে এনভিডিআর এর সিইওকে।
তবে জেনসেনকে কিছুটা স্বস্তিতে রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনা সামনে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। তিনি জানান, সঙ্গিনীর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ থাকলেও জেনসন সে বিষয়ে বিন্দুমাত্র জানতেন না। এফবিআই বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছে। আমি জেনসেনের সঙ্গে কথা বলেছি, ওনার খোঁজখবর নিয়েছি। উনি বলেছেন ওই তরুণী যে গুপ্তচর সে সম্বন্ধে তার কোন ধারণা ছিল না। আমি মনে করি জেনসেন হুয়াং সুরক্ষিত থাকবেন।
ইতিমধ্যেই এনভিডিয়ারের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সংস্থা বা মার্কিন জাতীয় নিরাপত্তা নিয়ে কোন গোপন প্রযুক্তিগত তথ্য পাচার হয়েছে কিনা। যদিও অভিযুক্ত অ্যালিসকে গুপ্তচর বলে মানতে নারাজ চীন। চরবৃত্তির অভিযোগ অস্বীকার করে বেজিং জানিয়েছে, তাদের বিরুদ্ধে অপবাদ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।



