Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

কুলতলির স্কুলে আইটি ল্যাব  উপহার তাজ বেঙ্গল-এর

জলে-জঙ্গলে বাস তাদের। বাইরের ডিজিটাল দুনিয়া সম্পর্কে শুনলেও অনেকেই এখনও কম্পিউটার ছুঁয়ে দেখেনি। বেশিরভাগেরই স্মার্ট ফোন নেই।

কুলতলির স্কুলে আইটি ল্যাব  উপহার তাজ বেঙ্গল-এর
  • ৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জলে-জঙ্গলে বাস তাদের। বাইরের ডিজিটাল দুনিয়া সম্পর্কে শুনলেও অনেকেই এখনও কম্পিউটার ছুঁয়ে দেখেনি। বেশিরভাগেরই স্মার্ট ফোন নেই। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল কুলতলির ব্লকের বিবেকানন্দ আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতদিন ডিজিটাল যুগে বাস করেও সেই সুবিধা থেকে বঞ্চিত ছিল। এবার তাদের হাতের মুঠোয় বিশ্বকে এনে দিতে সচেষ্ট হল তাজ বেঙ্গল। স্কুল পেল প্রথম আইটি ল্যাব! ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডের (আইএইচসিএল) ‘পাঠ্য’ কর্মসূচির অধীনে, সামাজিক বিকাশে অংশ নিতে এই স্কুলের সঙ্গে গাঁটছড়া বাঁধে তাজ। ফলে ৩০০ পড়ুয়া পেল ডিজিটাল দুনিয়ায় স্বাদ। এদের অনেকেই প্রথম প্রজন্মের। ২০০৭ সালে প্রতিষ্ঠিত এই স্কুল চলে অণু চৌধুরী মেমোরিয়াল এডুকেশনাল ফাউন্ডেশনের অর্থে। ওই এলাকার ‘দিন আনি দিই খাই’ শ্রমিকদের সন্তান-সন্ততিদের শিক্ষার ভার তুলে নিয়েছে এই স্কুল। ফাউন্ডেশনের প্রধান অধ্যাপক উজ্জ্বল কুমার চৌধুরী বলেন, ‘এখন ডিজিটাল শিক্ষা আর বিকল্প নয়, আবশ্যিক। সেখানে আমাদের শিক্ষার্থীরা মেধাবী হওয়া সত্ত্বেও এই প্রযুক্তি এতকাল হাতে পায়নি। এই ল্যাব খুব কাজে আসবে।’ আধুনিক প্রযুক্তির ২০টি কম্পিউটার-সহ এই আধুনিক ল্যাবটি তৈরি করে দিতে পেরে আনন্দিত তাজ বেঙ্গল। হোটেলের জেনারেল ম্যানেজার অর্ণব চট্টোপাধ্যায় জানান, ‘শিশুদের আনন্দ ছিল দেখার মতো। এটা শুধু ডিজিটাল অ্যাক্সেস পাওয়া নয়, ডিজিটাল দুনিয়ায় তাদের স্বপ্নের পথচলার শুরুও বটে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ