Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

গ্ল্যামারাস রুক্মিনী

‘গর্জিয়াস’। তাঁকে এই বিশেষণেই সম্বোধন করেন চিরঞ্জিৎ চক্রবর্তী। সেদিন ‘চতুষ্পর্ণী’-র ফ্যাশন শ্যুটে তৈরি হয়ে যখন রুক্মিণী মৈত্র ক্যামেরার সামনে দাঁড়ালেন, সকলে একবাক্যে বলে উঠলেন, ‘গর্জিয়াস’।

গ্ল্যামারাস রুক্মিনী
  • ১৩ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শাড়িতে কীভাবে নিজের লুক বদলে ফেলা যায়? ফ্যাশন শ্যুটে দেখালেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র।

Advertisement

‘গর্জিয়াস’। তাঁকে এই বিশেষণেই সম্বোধন করেন চিরঞ্জিৎ চক্রবর্তী। সেদিন ‘চতুষ্পর্ণী’-র ফ্যাশন শ্যুটে তৈরি হয়ে যখন রুক্মিণী মৈত্র ক্যামেরার সামনে দাঁড়ালেন, সকলে একবাক্যে বলে উঠলেন, ‘গর্জিয়াস’। সদ্য মুক্তি পেয়েছে অর্ণব মিদ্যা পরিচালিত ‘হাঁটি হাঁটি পা পা’। বাবা এবং মেয়ের চরিত্রে অভিনয় করেছেন চিরঞ্জিৎ ও রুক্মিণী। সেই ছবি নিয়ে গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় গিয়েছিলেন রুক্মিণী। যেদিন ফিরলেন, সেদিনই ছিল ফ্যাশন শ্যুট। বিভিন্ন কারণে নির্দিষ্ট ফ্লাইট মিস করেন নায়িকা। টিমের সকলে চিন্তিত, ‘শ্যুটিং হবে তো?’ রুক্মিণী আশ্বাস দিলেন, ‘নিশ্চয়ই হবে’। পরের ফ্লাইট ধরে কলকাতা। বিমানবন্দর থেকে সোজা হাজির ফ্যাশন শ্যুটে। কথা দিলে তা রাখতে জানেন রুক্মিণী। আরও একবার তার প্রমাণ দিলেন। কাজের প্রতি এতটাই নিষ্ঠা অভিনেত্রীর।
অভিনয় শুরুর আগে দীর্ঘ সময় মডেল হিসেবে চুটিয়ে কাজ করেছেন রুক্মিণী। এদিনের প্রথম লুকের জন্য আগুন কমলারঙা একটি শাড়ি বেছে নিয়েছিলেন। তাতে জারদৌসি কাজ। খোলা চুল এবং গোল্ডেন জুয়েলারিতে সেজেছিলেন। শীতকাল মানেই পার্টির মরশুম। সেখানে এই ধরনের লুক আপনি ট্রাই করতেই পারেন। আবার বিয়ের সিজনে নিজের মেকওভার করতে পারেন এভাবে। দ্বিতীয় শাড়িটি পিচ পিঙ্ক। জমিতে কোনও কাজ নেই। কিন্তু পাড় জুড়ে ঘন কাজ অ্যাপ্লিক করে বসানো। লম্বা দুল শাড়ির সাজে অন্য মাত্রা তৈরি করেছে। এই লুকও পার্টিতে আপনি ট্রাই করতে পারেন। তবে সাজের ক্ষেত্রে রুক্মিণী ভারসাম্য বজায় রাখতে ভালোবাসেন। তিনি মনে করেন, সেটাই নিজস্ব স্টাইল তৈরি করে। পোশাক ক্যারি করাটাই আসল।

স্বরলিপি ভট্টাচার্য

Advertisement
সম্পর্কিত সংবাদ