Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ঢাকা-করাচির সরাসরি বিমান

বাংলাদেশকে কাছে টানার চেষ্টা অব্যাহত পাকিস্তানের। এবার ঢাকা থেকে করাচি রুটে সরাসরি বিমান চালানোর জন্য ছাড়পত্র দিল পাকিস্তানের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ।

ঢাকা-করাচির সরাসরি বিমান
  • ৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

করাচি: বাংলাদেশকে কাছে টানার চেষ্টা অব্যাহত পাকিস্তানের। এবার ঢাকা থেকে করাচি রুটে সরাসরি বিমান চালানোর জন্য ছাড়পত্র দিল পাকিস্তানের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ। ৩০ মার্চ পর্যন্ত পরীক্ষামূলক ভিত্তিতে এই রুটে যাত্রী পরিবহণ করবে সরকারি সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। উড়ানের সময় ও অন্যান্য বিষয় আগামী সপ্তাহেই চূড়ান্ত হয়ে যাবে বলে জানিয়েছে পাকিস্তানের একটি সংবাদপত্র। 

Advertisement

শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই ইসলামাবাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান চালানোর জন্য গত বছর থেকেই দু’দেশের মধ্যে আলোচনা চলছে। কয়েকদিন আগেই পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হুসেন খান জানিয়েছিলেন, সরাসরি উড়ান নিয়ে চুক্তির বিষয়টি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও সাংস্কৃতিক আদানপ্রদান আরও বৃদ্ধি পাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ