Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

কালারবার নিয়ে এল  নতুন ৩ প্রসাধনী

পুজোর আগেই বেশ কিছু নতুন প্রসাধনী নিয়ে এল কালারবার। এমনিতেই ১০০ শতাংশ ভেগান উপায়ে ত্বক ও পরিবেশবান্ধব উপাদানে তৈরি এই ব্র্যান্ডের প্রসাধনীতে যোগ হল নতুন তিন উপকরণ।

কালারবার নিয়ে এল  নতুন ৩ প্রসাধনী
  • ৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পুজোর আগেই বেশ কিছু নতুন প্রসাধনী নিয়ে এল কালারবার। এমনিতেই ১০০ শতাংশ ভেগান উপায়ে ত্বক ও পরিবেশবান্ধব উপাদানে তৈরি এই ব্র্যান্ডের প্রসাধনীতে যোগ হল নতুন তিন উপকরণ। ‘কিস মি অ্যাজ আই অ্যাম’ নামের নতুন লিপস্টিকে পাবেন সাতটি ত্বকবান্ধব তেল— অ্যাভোকাডো, আর্গান, জোজোবা, ক্যাস্টর, মারাকুজা, নারকেল ও আমের বীজ থেকে পাওয়া নির্যাস। সঙ্গে যোগ হয়েছে শিয়া বাটার ও ভিটামিন ই। এই লিপস্টিকের দাম পড়বে ৯৯৯ টাকা। ২০টি শেডে পাবেন এই লিপস্টিক। এছাড়া ফাউন্ডেশনও রয়েছে এই তালিকায়। ত্বকের কোলাজেন তৈরি ও হাইড্রেশন বাড়িয়ে তোলার ক্ষেত্রে এই ফাউন্ডেশন খুব কার্যকর। এসপিএফ ৩০ যুক্ত, নিয়াসিনামাইড ও হায়ালুরনিক অ্যাসিড সমৃদ্ধ এই ফাউন্ডেশনের দাম পড়বে ১৪৯৯ টাকা। ত্বককে ময়েশ্চারাইজ করার পাশাপাশি ত্বককে উজ্জ্বল করে এমন মিরাকল বেরিয়ার ময়েশ্চারাইজারও নিয়ে এসেছে কালারবার। আধুনিক বেরিয়ারবিয়ম প্রযুক্তি দিয়ে তৈরি এই ময়েশ্চারাইজারে পাবেন বেটা গ্লুকান ও প্যান্থে, হায়ালুরনিক অ্যাসিড ও সেরামাইডস। দাম ২৫০০ টাকা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ