Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

নিরন্ন মানুষের সেবায় উদ্যোগী শহরের সংস্থা

সেই কোন কালে সুকান্ত ভট্টাচার্য লিখে গিয়েছেন, ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়’! বেঁচে থাকার কানাগলিতে ঘুরতে ঘুরতে, জীবনযুদ্ধে অংশ নিতে নিতে এই ভাবনার সঙ্গে অচিরেই মানুষ পরিচিত হয়ে যায়।

নিরন্ন মানুষের সেবায় উদ্যোগী শহরের সংস্থা
  • ১৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সেই কোন কালে সুকান্ত ভট্টাচার্য লিখে গিয়েছেন, ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়’! বেঁচে থাকার কানাগলিতে ঘুরতে ঘুরতে, জীবনযুদ্ধে অংশ নিতে নিতে এই ভাবনার সঙ্গে অচিরেই মানুষ পরিচিত হয়ে যায়। দু’বেলা পেট ভরে খাওয়ার চেয়ে অধিক প্রয়োজন যে আর কিছুতে নেই, তা সে বোঝে। তাই অপেক্ষাকৃত দুর্বল মানুষের পাশে দাঁড়ানো, সকলের মুখে অন্ন তুলে দেওয়ার প্রচেষ্টাতেও শরিক হয় অনেকে। ঠিক যেমন সাইনি গ্রুপের সিএমডি চরণজিৎ সিং ও তাঁর পুত্র যশনদীপ সিং। কলকাতার অভুক্ত মানুষদের পাশে থাকতে তাঁরা শুরু করলেন মোবাইল ফুড ট্রাক প্রকল্প ‘সাইনি সেবা’। সম্প্রতি নিউ আলিপুরের সাইনি হুন্ডাই শোরুম থেকে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। কলকাতার বিভিন্ন প্রান্তে পৌঁছে দুঃস্থ ও অভুক্ত মানুষের হাতে নিত্য বিনামূল্যে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়াই এর উদ্দেশ্য। এই প্রসঙ্গে চরণজিৎ জানিয়েছেন, ‘আমি চাই এমন একটি শহর, যেখানে একজন মানুষকেও যেন না খেতে পেয়ে রাতে ঘুমোতে না হয়। খাবার শুধু পেট ভরানোর উপাদান নয়, এটি মর্যাদারও প্রশ্নও।’ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা ও সমাজকর্মীরা। সংস্থার দাবি, অর্থের অভাবে খাদ্য সংস্থান করতে অক্ষম ব্যক্তিদের মুখে হাসি ফোটাবে এই প্রকল্প। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ