দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের কাছে ২২২/২ রাসবিহারী অ্যাভিনিউয়ে চলছে ইলিশ পার্বণ। উদ্যোগে রান্নি কাফে, সহযোগিতায় অঞ্জলি জুয়েলার্স ও অঞ্জলি এস্টেটস। খাবারের এই উৎসবে থাকছে ইলিশের হরেক পদ, থালি ইত্যাদি। তাতে পাবেন মহারানি থালি। থাকবে ওয়েলকাম ড্রিঙ্কস, স্টার্টার, নারকেল দিয়ে সোনা মুগের ডাল, কচু পাতা চিংড়ি পাতুরি, যে কোনও একটি চিংড়ির পদ ও আলা কার্ট মেনু থেকে নিজের পছন্দ মতো একটি পদ। মাটন কালা ভুনা, ডেজার্ট। এছাড়াও আছে ইলশেগুঁড়ি থালি। তাতে পাবেন ১টা ওয়েলকাম ড্রিঙ্ক, সাদা ভাত, নারকেল দিয়ে সোনা মুগের ডাল, ১ রকম ভাজা, একটা আলা কার্ট ইলিশের পদ, একটা চিংড়ির পদ, চাটনি, ডেজার্ট। এছাড়াও থাকছে লাইভ ইলিশ কাউন্টার, বিভিন্ন ধরনের ভর্তা সহ আরও নানা পদ। ইলশেগুঁড়ি থালি পাবেন ৭৯৯ টাকায়। মুর্শিদাবাদ ইলিশ পোলাও পাবেন ৬০০ টাকায়, ফলতার ইলিশ খিচুড়ি পাবেন ৫৮০ টাকায়। মহারানি থালি থাকবে ১৭৫০ টাকায়। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত এই উৎসব চলবে। রান্নার প্রতিযোগিতার আয়োজনও করা হয়েছে। আগামিকাল, ১০ আগস্ট পর্যন্ত চলবে এই পার্বণ।



