Bartaman Logo
৬ জুন, ২০২৬

অধ্যাপকের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, বালেশ্বরে ধৃত যুবক

সহকারী অধ্যাপকের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা। এমনই অভিযোগে ওড়িশার বালেশ্বর থেকে গ্রেপ্তার করা হল একজনকে।  ধৃতের নাম শঙ্কর পাত্র। সে নীলগিরি এলাকার বাসিন্দা।

অধ্যাপকের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, বালেশ্বরে ধৃত যুবক
  • ২৮ জুলাই, ২০২৫ ০৪:০০

ভুবনেশ্বর: সহকারী অধ্যাপকের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা। এমনই অভিযোগে ওড়িশার বালেশ্বর থেকে গ্রেপ্তার করা হল একজনকে।  ধৃতের নাম শঙ্কর পাত্র। সে নীলগিরি এলাকার বাসিন্দা।

Advertisement

পুলিস সূত্রে জানানো হয়েছে, শনিবার ফকিরমোহন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের আবাসনে আসে শঙ্কর। ওই অধ্যাপকের ফ্ল্যাটের ডোরবেল বাজিয়ে নিজেকে রান্নার গ্যাস সিলিন্ডারের মেকানিক বলে পরিচয় দেয় সে।  অধ্যাপকের স্ত্রী দরজা খোলেন। সেই সুযোগে ফ্ল্যাটের ভিতরে ঢুকে দরজার ছিটকিনি দিয়ে দেয় শঙ্কর। ওই সময় অধ্যাপক বাড়িতে ছিলেন না। 
রেমুনা থানার পুলিসকে ওই অধ্যাপক জানিয়েছেন, ছিটকিনি দেওয়ার পরই তাঁর স্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা করে অভিযুক্ত।  নিজেকে বাঁচাতে ওই মহিলা অন্য একটি ঘরে গিয়ে দরজা বন্ধ করে চিৎকার শুরু করেন। পাশাপাশি স্বামীকেও ফোন করে ঘটনার কথা জানান।  এরইমধ্যে তাঁর চিৎকার শুনে ছুটে আসেন আবাসনের গেটে মোতায়েন নিরাপত্তারক্ষীরা। তাঁরাই অভিযুক্ত শঙ্করকে ধরে ফেলে পরে পুলিসের হাতে তুলে দেন।  এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে ফকিরমোহন বিশ্ববিদ্যালয়ে। ওই আবাসন চত্বরেই রয়েছে বেশ কয়েকটি সরকারি কোয়ার্টার ও মহিলাদের হস্টেল। 

সম্পর্কিত সংবাদ