যাকে ‘বাবা’ বলে ডাকত তার বিরুদ্ধেই যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ১
  • ২৪ নভেম্বর, ২০২৬ ১৫:২৩
Prefer us on Google

ডিসপুর,২৪ নভেম্বর: বিশ্বাসের সম্পর্ককে কলঙ্কিত করে এক শিশুর উপর যৌন নির্যাতনের অভিযোগ। যে লোককে ‘বাবা’-র মতো সম্মান করত, ‘বাবা’ বলে ডাকত তারই যৌন লালসার শিকার হতে হল ৯ বছরের এক শিশুকে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগের প্রাথমিক পর্যায়ে ব্যবস্থা না নেওয়ার জন্য দুই পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, অভিযুক্তের নাম রাহুল রায়। তার সঙ্গে নির্যাতিতার মায়ের সম্পর্ক ছিল। দুজনেই বিবাহবিচ্ছিন্ন এবং তাদের বিয়ে করারও পরিকল্পনা ছিল। সেই সূত্রেই রাহুলের সঙ্গে শিশুটির ভালো সম্পর্ক গড়ে ওঠে। শিশুটিও রাহুলকে তার বাবর মতোই বিশ্বাস করত। কিন্তু হঠাৎ করেই এদিন শিশুটি অসুস্থ হয়ে পড়ে। তারপরই নির্যাতনের বিষয়টি সামনে আসে। তাঁর মায়ের অভিযোগ, রাহুল একাধিকবার শিশুটিকে যৌন নির্যাতন করেছে। অভিযুক্তের হুমকির ভয়ে শিশুটি কোনোও মুখ খুলতে পারেনি। 
পরিবারের দাবি, ঘটনাটি জানতে পারার পর প্রথমে রঙ্রিকাড়ি পুলিশ ফাঁড়িতে রাহুলের নামে অভিযোগ জানানো হয়। কিন্তু পুলিশ কোনোও ব্যবস্থা গ্রহণ করেনি। পরে কছাড়ের অতিরিক্ত পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানো হয়। তাঁরা পকসো আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেন। কিন্তু অভিযুক্ত পালানোর চেষ্টা করলে তাকে ধরে নেয় তদন্তকারী আধিকারিকেরা। অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।