মুজফফরনগর: যোগীরাজ্যে ফের নাবালিকা ধর্ষণের ঘটনা। মুজফফরনগরের বুধানা টাউনে মাত্র সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল এক শ্রমিকের বিরুদ্ধে। জানা গিয়েছে, ওই শিশুর বাড়ির পাশেই এক কারখানায় ওই যুবক কাজ করে। সার্কেল অফিসার গজেন্দ্র পাল সিং বলেন, ঘটনার দিন বাড়ির বাইরে ওই নাবালিকা খেলা করছিল। তখনই কোনও লোভ দেখিয়ে অভিযুক্ত যুবক তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে ওই নাবালিকা রক্তাক্ত অবস্থা ঘরে ফিরলে পরিবারের সন্দেহ হয়। শিশুকে প্রশ্ন করলে গোটা বিষয় জানা যায়। তারপরই পুলিসে অভিযোগ দায়ের করা হয়।



