Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডোভার লেনে নবীন-প্রবীণের যুগলবন্দি

ভারতীয় শাস্ত্রীয় সংগীত সত্যিই বৈচিত্রময়। ঠুংরির মিষ্টি সুর যেন এক লহমায় মনে করিয়ে দেয় বারাণসীর ঘাটের কথা

ডোভার লেনে নবীন-প্রবীণের যুগলবন্দি
  • ২৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় শাস্ত্রীয় সংগীত সত্যিই বৈচিত্রময়। ঠুংরির মিষ্টি সুর যেন এক লহমায় মনে করিয়ে দেয় বারাণসীর ঘাটের কথা। দেশের এই সাংস্কৃতিক ঐতিহ্যকেই এগিয়ে নিয়ে চলেছে ‘দ্য ডোভারলেন মিউজিক কনফারেন্স’। বৃহস্পতিবার নজরুল মঞ্চে সংগীতের এই বার্ষিক সম্মেলনের শুভ সূচনা হল। চলবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ‘বর্তমান’। দেখতে দেখতে ৭৪ বছরে পা দিল চার রাত্রীব্যাপী এই উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিধায়ক দেবাশিস কুমার, পি সি চন্দ্র গ্ৰুপের কর্ণধার শুভ্র চন্দ্র, প্যাটন গ্ৰুপের কর্ণধার সঞ্জয় বুধিয়া, ডোভার লেনের সম্পাদক মনোতোষ মুখোপাধ্যায় প্রমুখ।‘বন্দে মাতরম’ গেয়ে অনুষ্ঠানের সূচনা করে দুই খুদে শিল্পী। কণ্ঠসংগীতের জগতে উল্লেখযোগ্য নাম পণ্ডিত

Advertisement

অজয় পোহানকরকে সংগীত সম্মানে ভূষিত করা হয়। কিরানা ঘরানার এই বিশিষ্ট শিল্পী বলেন, ‘কলকাতার মানুষকে শুভেচ্ছা জানাই। এই শহরের শ্রোতা অত্যন্ত সমঝদার। আমি নিজেকে ডোভার লেন পরিবারের সদস্য মনে করি। এই বিশেষ সম্মান দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।’ অনুষ্ঠানের পরিচালন সমিতির অধ্যক্ষ ব্রতীন্দ্র মুস্তাফি বলেন, ‘শাস্ত্রীয় সংগীতের প্রসারের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ডোভার লেনের সঙ্গে শহরে একাধিক শাস্ত্রীয় সংগীত সম্মেলন হচ্ছে। এটা সত্যিই আনন্দের।’ উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘শাস্ত্রীয় সংগীত ছাড়া কোনো কিছুই হয় না। এটাই আধুনিক সংগীতের ভিত। সেই ধারাকে এগিয়ে নিয়ে চলেছে ডোভার লেন। এই অনুষ্ঠান আমাদের গর্ব।’ দেবাশিস কুমারের কথায়, ‘ভারতের গুণী শিল্পীরা এই মঞ্চে অনুষ্ঠান করেছেন। যখন পৌর প্রতিনিধি ছিলাম তখন এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত থেকে গর্ব অনুভব করতাম।’

বার্ষিক নৃত্য-সংগীত সম্মেলনের পাশাপাশি মেধা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করে থাকে ডোভার লেন। এদিন যন্ত্রসংগীত সহ বিভিন্ন বিভাগে বিজয়ী প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। প্রথম দিনের অনুষ্ঠানে শ্রোতাদের মন জয় করে নেন সংগীতশিল্পী পণ্ডিত অজয় পোহানকর, পূর্বায়ন চট্টোপাধ্যায়, স্নিতি মিশ্র প্রমুখ। দ্বিতীয় দিনের অন্যতম আকর্ষণ সংগীতশিল্পী সোমা ঘোষ, হরিশ তেওয়ারি, অভিষেক লাহিড়ী। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ