Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬

যোগব্যায়াম হল জীবনের শৃঙ্খলা, গোটা বিশ্বকে ঐক্যবদ্ধও করে, দাবি মোদির

আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

যোগব্যায়াম হল জীবনের শৃঙ্খলা, গোটা বিশ্বকে ঐক্যবদ্ধও করে, দাবি মোদির
  • ২১ জুন, ২০২৫ ১১:০৬
Prefer us on Google

বিশাখাপত্তনম, ২১ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই প্রায় ৫ লক্ষ মানুষের সঙ্গে যোগব্যায়াম করেছেন তিনি। মোট ২৬ কিলোমিটার এলাকাজুড়ে বিশেষ আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি ছাড়াও উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, উপ মুখ্যমন্ত্রী তথা অভিনেতা পবন কল্যাণ, রাজ্যপাল আব্দুল নাজির ও তথ্য প্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ। আর আজ, শনিবার সেই অনুষ্ঠানে যোগ দিয়েই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মোদি। বর্তমানে গোটা বিশ্বে অস্থির পরিস্থিতি। পশ্চিম এশিয়া, ইউরোপে যুদ্ধপরিস্থিতি। অশান্ত আফ্রিকার কয়েকটি দেশও। সেই সময়ে একমাত্র যোগব্যায়ামই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে পারে বলে মত ভারতের প্রধানমন্ত্রীর।

Advertisement

 তিনি জানিয়েছেন, ‘এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন জায়গায় অশান্তির ছায়া। হিংস্রতাকে দূরে সরিয়ে অশান্ত পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনার দিকনির্দেশ করচে পারে যোগব্যায়ামই। কারণ যোগাসন হচ্ছে এক ‘পজ’ বাটন, যা জীবনে একটু থেমে নিঃশ্বাস নিয়ে ফের নতুন করে যাত্রা শুরু করতে উৎসাহ দেয়। ১১ বছর পর বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জীবনের অঙ্গ হয়ে উঠেছে যোগব্যায়াম। ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালনের জন্য ভারতই প্রথম প্রস্তাব দিয়েছিল। তারপরেই বিশ্বের ১৭৫টি দেশ তা সাদরে গ্রহণ করে। যোগব্যায়াম হল জীবনের শৃঙ্খলা। একইসঙ্গে এটা একটি এমন ব্যবস্থা যেটা আমাদের আমিত্ব থেকে আমরায় নিয়ে আসতে সাহায্য করে। আমরা বিচ্ছিন্ন নই, আমরা প্রকৃতিরই অংশ। আসুন এই যোগ দিবসকে আমরা মানবতা ২.০-র শুরুর দিন হিসেবে দেখি। যেখানে অভ্যন্তরীণ শান্তি আন্তর্জাতিক নীতি হয়ে দাঁড়াবে। সিডনির ওপেরা হাউস হোক কিংবা মাউন্ট এভারেস্ট ও মহাসমুদ্র, বার্তা একটাই। যোগব্যায়াম সকলের জন্য।’

Advertisement
সম্পর্কিত সংবাদ