কোচি: মর্মান্তিক দুর্ঘটনা। কেরলের কোট্টায়াম মেডিক্যাল কলেজ হাসপাতালের একটি অংশ ভেঙে মৃত্যু হয়েছে এক মহিলার। এছাড়াও দু’জন জখম হয়েছেন। বৃখবর পেয়েও অনেকক্ষণ পরে ঘটনাস্থলে আসে দমকল ও উদ্ধাকারী টিম। প্রায় দু’ঘণ্টা ধরে ধ্বংসস্তূপের নীচে আটকে ছিলেন তিনজন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত ঘোষণা করা হয়।



