Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

পুজোয় পদ্মার ইলিশ মিলবে তো? তারেক সরকারের সিদ্ধান্তে সংশয়, ২০২২ সালের পর ফের গম কিনছে ঢাকা

পুজোর মরশুমে কি পদ্মার ইলিশ পাবে না বাঙালি? সম্প্রতি ঢাকার পদক্ষেপ ঘিরে এমনই আশঙ্কা তৈরি হয়েছে ব্যবসায়ী মহলে।

পুজোয় পদ্মার ইলিশ মিলবে তো? তারেক সরকারের সিদ্ধান্তে সংশয়, ২০২২ সালের পর ফের গম কিনছে ঢাকা
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি ও ঢাকা: পুজোর মরশুমে কি পদ্মার ইলিশ পাবে না বাঙালি? সম্প্রতি ঢাকার পদক্ষেপ ঘিরে এমনই আশঙ্কা তৈরি হয়েছে ব্যবসায়ী মহলে। পশ্চিমবঙ্গের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এস এ মাকসুদ জানিয়েছেন, গত দু’মাসে ৫৮০ টন ইলিশ ভারত থেকে আমদানি করেছে বাংলাদেশ। কিন্তু, হঠাৎই তারা মাছ কেনা বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার এনিয়ে সেদেশের মৎস্য বিভাগ নির্দেশিকা জারি করেছে। এমনকি মায়ানমার থেকেও ই‌঩লিশ কেনা বন্ধ করছে ঢাকা। কিন্তু কেন এই পদক্ষেপ, তা স্পষ্ট নয়। এই আবহে পুজোতে বাংলাদেশ পদ্মার ইলিশ ভারতে পাঠানো বন্ধ করে দেবে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ীর বক্তব্য, প্রত্যেক বছরের মতো এবারও পুজোর আগে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করা হয়েছে। প্রত্যেক বছর সেপ্টেম্বর থেকে মাছ আসতে শুরু করে। এবার সময় চলে যাচ্ছে। কিন্তু, ইতিবাচক সাড়া মেলেনি। আগামী ১০ অক্টোবর মহালয়া। তারপর ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা তুলবে বাংলাদেশ সরকার। তাতে অনেক দেরি হয়ে যাবে। ফলে পুজোতে বাঙালির পাতে পদ্মার ইলিশ পড়বে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। 

Advertisement

এদিকে ভারতে ইলিশ পাঠানো নিয়ে দোলাচল চললেও ভারত থেকে ফের গম কেনা শুরু করল ঢাকা। ২০২২ সাল থেকে তা বন্ধ ছিল। তথ্যাভিজ্ঞ মহলের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে ময়দার দাম ১৭ শতাংশের বেশি বেড়েছে। পাশাপাশি, চালের দাম হু হু করে বাড়ছে। এই জোড়া সমস্যা মোকাবিলার জন্য গম কেনায় নজর দিয়েছে ঢাকা। মার্কিন সংবাদ সংস্থা ব্লুমবার্গ সূত্রে খবর, বাংলাদেশি ব্যবসায়ীরা ভারত থেকে ২ লক্ষ টন গম কিনেছেন। রেলপথে তা ঢাকায় পৌঁছাবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ