ট্যাংকারে আগুন, মিশরে মৃত ৩০
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কায়রো: মিশরের রাজধানী কায়রোর পার্শ্ববর্তী ব্যস্ত সড়কে জ্বালানিবাহী ট্যাংকার উল্টে ভয়াবহ আগুন। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের। জখম আরো ১৫। কায়রো সংলগ্ন গিজা প্রদেশের ইম্বাবা এলাকার গ্রেটার রিং রোডে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

জানা গিয়েছে, পেট্রপণ্য বোঝাই ট্যাংকারটি ওই জনবহুল সড়কে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তারপর তাতে বিস্ফোরণ ঘটে।