Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূলপন্থী বুদ্ধিজীবীদের অনুষ্ঠানে যোগ আত্মঘাতী বিএলওর স্ত্রীর, মিলল আশ্বাস

মুকুন্দপুরের আত্মঘাতী বিএলও অশোক দাসের স্ত্রী সুদীপ্তা দাস যোগ দিলেন তৃণমূলপন্থী বুদ্ধিজীবীদের সংগঠন ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর সাংবাদিক সম্মেলনে।

তৃণমূলপন্থী বুদ্ধিজীবীদের অনুষ্ঠানে যোগ আত্মঘাতী বিএলওর স্ত্রীর, মিলল আশ্বাস
  • ২১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুকুন্দপুরের আত্মঘাতী বিএলও অশোক দাসের স্ত্রী সুদীপ্তা দাস যোগ দিলেন তৃণমূলপন্থী বুদ্ধিজীবীদের সংগঠন ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর সাংবাদিক সম্মেলনে। মঙ্গলবার প্রেস ক্লাবে সুদীপ্তাদেবীর পাশপাশি এসআইআরের ‘শিকার’ অনেকেই ওই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন। মতুয়া মহাসংঘের নেতৃত্বও এই মঞ্চ থেকে বিজেপি-আরএসএসের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেন।

Advertisement

আত্মঘাতী বিএলওর স্ত্রী সুদীপ্তাদেবী বলেন, ‘যাদবপুর বিধানসভা কেন্দ্রের ১১০ নম্বর পার্টে আমার স্বামী বিএলও ছিলেন। শেষের দিকে খুবই চাপে ছিলেন উনি। আমার ১৩ বছরের ছেলের পড়াশোনা কীভাবে চালাব জানি না। সরকার যদি কাছাকাছি আমার একটা কাজের ব্যবস্থা করেন, ভালো হয়।’

সংগঠনের অন্যতম মুখ, রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু বিষয়টি সরকারের গোচরে আনবেন বলে আশ্বাস দেন। প্রসঙ্গত, দিনকয়েক আগে এই ঘটনাকে ঘিরে তৃণমূল-বিজেপির মধ্যে ব্যাপক চাপানউতোর শুরু হয়েছিল। এসআইআরের প্রথম ‘শিকার’ পানিহাটির প্রদীপ করের ভাগ্নি শিল্পী ওঝা ক্ষোভ প্রকাশ করেন। বসিরহাটের আলি হোসেন মণ্ডল হারিয়েছেন তাঁর মা ফিরোজা বেগমকে। অভিযোগ, সেই এসআইআর। তিনিও উপস্থিত হয়েছিলেন।

মতুয়া মহাসংঘের সম্পাদক সুকেশ চৌধুরী বলেন, ‘আরএসএসের চক্রান্ত দলিত, মতুয়া, সংখ্যালঘুদের ধ্বংস করা। তাই বিজেপি-আরএসএসের বিরুদ্ধে সকলকে নামতে হবে।’ ভিডিয়ো বার্তা দেন কবি জয় গোস্বামী এবং অমর্ত্য সেনের সহযোগী গীতিকণ্ঠ মজুমদার। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন, সংগীতশিল্পী সৈকত মিত্র, অভিনেতা বিভান প্রমুখ।

Advertisement
সম্পর্কিত সংবাদ