নিজের হাতেই মাকে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে, চাঞ্চল্য
  • ১৬ নভেম্বর, ২০২৬ ১৪:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যে মা নিজের হাতে করে ছেলেকে মানুষ করল। সেই মাকেই নিজের হাতে খুন করল ছেলে। ঘটনাটি ঘটেছে কলকাতার হরিদেবপুরে। আজ, সোমবার সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম উমা রানি ঘোষ(৮৫)। অভিযুক্ত তাঁর ছেলে সাগর ঘোষ(৬৭)। এদিন সকালে অভিযুক্ত তার মাকে সুতো দিয়ে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। এই ঘটনার পর অভিযুক্ত নিজে থেকেই ১০০ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান। দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। তাঁরা এসে মৃতদেহটি উদ্ধার করে। এর পাশপাশি ময়নাতদন্তের জন্য দেহটিকে হাসপাতালে পাঠানো হয়। এরপর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তদন্তের জন্য পুলিশের হোমিসাইড বিভাগ, ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ এবং ফটোগ্রাফি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে কী কারণে ছেলে মাকে খুন করেছে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু  জানা যায়নি। সব বিষয় খতিয়ে দেখছে তদন্তকারীরা। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।