Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ইমপার দখল কার হাতে?

ইমপার সভাপতি পদে কে বসবেন? দখল থাকবে কার হাতে? রাজ্যে পালাবদলের পর এই প্রশ্ন উঠেছে টলিউডের অন্দরে।

ইমপার দখল কার হাতে?
  • ২৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ইমপার সভাপতি পদে কে বসবেন? দখল থাকবে কার হাতে? রাজ্যে পালাবদলের পর এই প্রশ্ন উঠেছে টলিউডের অন্দরে। ইমপার দপ্তরে গত কয়েকদিনে বারংবার অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। পিয়া সেনগুপ্তকে সভাপতি হিসেবে আর মানতে নারাজ বিরোধী প্রযোজকরা। তাঁদের দাবি, গত ২২মে ধ্বনি ভোটের মাধ্যমে ইমপার অন্তর্বর্তীকালীন সভাপতি নির্বাচিত হয়েছেন রতন সাহা। ইমপার সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে তাঁকে অস্থায়ী সভাপতি নির্বাচিত করা হয়। সোমবার ইমপার অফিসে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন পরিচালক গৌতম ঘোষ সহ বিশিষ্টরা। এদিন অন্তর্বর্তীকালীন সভাপতির পক্ষ থেকে জানানো হয়, আগামী দু’মাসের মধ্যে স্বচ্ছ নির্বাচনের ব্যবস্থা করা হবে। তার মাধ্যমেই বেছে নেওয়া হবে স্থায়ী সভাপতি। যদিও এই ব্যবস্থা মানতে রাজি নন পিয়া সেনগুপ্ত। সোমবারই আইনজীবীকে সঙ্গে নিয়ে প্রেস ক্লাবে তিনি একটি পৃথক সাংবাদিক বৈঠক করেন। তাঁর দাবি, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে তাঁকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলে তিনি মেনে নেবেন। কিন্তু ধ্বনিভোটের মাধ্যমে কোনো নির্বাচনকে মান্যতা দিতে নারাজ পিয়া। সভাপতি পদ থেকে তিনি ইস্তফা দেননি। ২০২৭ পর্যন্ত তাঁর কার্যকাল রয়েছে। তারপর হবে নির্বাচন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ