Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

বায়োপিকে রশ্মিকা

কেরিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং চরিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। কিংবদন্তি শিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর বায়োপিকে কাজ করবেন তিনি।

বায়োপিকে রশ্মিকা
  • ৩০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কেরিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং চরিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। কিংবদন্তি শিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর বায়োপিকে কাজ করবেন তিনি। ইতিমধ্যে তার জন্য যাবতীয় প্রস্তুতি শুরু করেছেন নায়িকা।এর আগে চরিত্রটি করার কথা ছিল অভিনেত্রী সাই পল্লবীর। প্রাথমিকভাবে তাঁকেই চূড়ান্ত করেছিলেন নির্মাতারা। যদিও ‘রামায়ণ’-এর ব্যস্ততার কারণে সাই সময় দিতে পারেননি। শিডিউল সংক্রান্ত সমস্যার কারণেই চরিত্রটি থেকে সরে আসেন সাই। প্রস্তাব যায় রশ্মিকার কাছে। এক কথায় রাজি হয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই শ্যুটিং শুরু হবে। জানা গিয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর এই ছবির ঘোষণা করবেন নির্মাতারা। তবে রশ্মিকা ছাড়া আর বাকি চরিত্রের কাস্টিং এখনও সামনে আসেনি। জানা গিয়েছে, কাস্টিংয়ের কাজ চলছে এই মুহূর্তে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ