Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

অমিতাভের প্রার্থনা

বিধ্বস্ত নেপালের জন্য প্রার্থনা অমিতাভ বচ্চনের। সোশ্যাল মিডিয়ায় সে দেশের ধ্বংসস্তূপের ছবি, ভিডিয়ো দেখে অমিতাভের বার্তা, ‘এ দৃশ্য চোখে দেখা যায় না।’

অমিতাভের প্রার্থনা
  • ৩০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিধ্বস্ত নেপালের জন্য প্রার্থনা অমিতাভ বচ্চনের। সোশ্যাল মিডিয়ায় সে দেশের ধ্বংসস্তূপের ছবি, ভিডিয়ো দেখে অমিতাভের বার্তা, ‘এ দৃশ্য চোখে দেখা যায় না।’ ব্লগে নিজের উপলব্ধি শেয়ার করেছেন তিনি। লিখেছেন, ‘প্রকৃতির তাণ্ডবের সঙ্গে লড়াই করা অসম্ভব।’ তাঁর সংযোজন, ‘বন্যাবিধ্বস্ত পরিস্থিতিতে যে ধ্বংসস্তূপ তৈরি হয়েছে সেই দৃশ্যগুলি দেখা অসহনীয়। প্রকৃতির তাণ্ডবের সঙ্গে লড়াই করা দুষ্কর। এই পরিস্থিতি মোকাবিলার জন্য ঐশ্বরিক শক্তি থাকা প্রয়োজন। আমরা কেবল প্রার্থনা করতে পারি। এটিই সমস্ত ক্ষমতার উর্ধ্বে।’ বলিউডের অন্যান্য তারকারাও প্রার্থনা করেছেন নেপালের জন্য। সোনু সুদ কিছুদিনের মধ্যেই সেখানে ত্রাণ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে, নেপালের ভূমিকন্যা মনীষা কৈরালাও সমাজমাধ্যমে দুঃখপ্রকাশ করেছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ