Bartaman Logo
৩০ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

তদন্তের গল্পে করিনা

তদন্তমূলক গল্পে কাজ করতে চলেছেন অভিনেত্রী করিনা কাপুর খান। ‘মিসেস’ খ্যাত পরিচালক আদভ কাদবের পরিচালনায় তৈরি হচ্ছে এই সিনেমা।

তদন্তের গল্পে করিনা
  • ৩০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তদন্তমূলক গল্পে কাজ করতে চলেছেন অভিনেত্রী করিনা কাপুর খান। ‘মিসেস’ খ্যাত পরিচালক আদভ কাদবের পরিচালনায় তৈরি হচ্ছে এই সিনেমা। ছবির নাম এখনও চূড়ান্ত নয়।জানা গিয়েছে, ১৯৯০-এর দশকের একটি ঘটনার পুলিশি তদন্ত কীভাবে এগিয়েছিল, সেটিই এই গল্পের বিষয়বস্তু। সেখানে তদন্তকারীর ভূমিকায় থাকবেন করিনা। এই ছবির হাত ধরে প্রথমবার আরতির সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেত্রী। তবে করিনার চরিত্র প্রসঙ্গে এখনই বিস্তারিত কিছু জানাতে নারাজ নির্মাতারা। পাশাপাশি বাকি কাস্টিং প্রসঙ্গেও কিছু চূড়ান্ত করা হয়নি। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর মাসেই শুরু হবে শ্যুটিং। তবে প্রেক্ষাগৃহে নয়, একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিনেমা। ইতিমধ্যে চরিত্রের জন্য প্রস্তুতি শুরু করেছেন করিনা। নায়িকার পরের ছবি ‘দায়রা’ও মুক্তির অপেক্ষায়। এখানে তিনি কাজ করেছেন অভিনেতা পৃথ্বিরাজ সুকুমারণের বিপরীতে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ