ফের ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী করিনা কাপুর খানকে। আগামী বছর জানুয়ারিতে আবু ধাবিতে অনুষ্ঠিত হবে এই আইফা অ্যাওয়ার্ড। বৃহস্পতিবার মুম্বইতে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করে কর্তৃপক্ষ। সেখানে করিনা ছাড়াও উপস্থিত ছিলেন সলমন খান, শাহিদ কাপুর, আলি ফজল, রশ্মিকা মন্দানা সহ আরও অনেকে। দীর্ঘদিন পর এই সাংবাদিক সম্মেলনে করিনা ও শাহিদকে একফ্রেমে দেখে আপ্লুত অনুরাগীরা।
Advertisement



