সুরের মেহফিলে তাঁর বাস। কিন্তু কিশোর কুমারের ব্যক্তিগত জীবন সহজ ছিল না। চারবার বিয়ে করেন তিনি। চতুর্থ স্ত্রী লীনা চন্দ্রভারকারকে সাত মাসের অন্তঃসত্তা অবস্থায় রেজিস্ট্রি করেন। বাধ্য হয়ে বিয়ের সিদ্ধান্ত নেন লীনা। প্রথমে প্রেমে পড়লেও কিংবদন্তি গায়কের বদমেজাজ, সন্দেহ মেনে নিতে সমস্যা হতো লীনার। তিনি পরবর্তীতে দাবি করেন, ‘প্যায়ার আজনবি হ্যায়’-এর শ্যুটিংয়ে একদিন হঠাৎই হাজির হন কিশোর। লীনাকে একা পেয়ে প্রশ্ন করেন, ‘আমার সম্পর্কে কী শুনেছ বলো’। লীনার দাবি, তাঁর কানে অনেক কথা আসত। কিন্তু কিশোরের রুদ্রমূর্তি দেখে তিনি কোনো কথা বলেননি। ‘ভয় পেয়েছিলাম। কিশোরের ওইরকম সাংঘাতিক মুখ আমি দেখিনি।’ তাঁদের এক পুত্র রয়েছেন, সুমিত কুমার।
Advertisement



