লক্ষ্য টাইগার শ্রফ নন। বরং আসল টার্গেট বলিউডের প্রথম সারির এক তারকা। সদ্য টাইগারের উপর হওয়া হামলার তদন্ত করতে গিয়ে এমন তথ্যই পেয়েছে মুম্বই পুলিশ। সংবাদ সংস্থা এএনআইকে মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে, টাইগার হামলাকারীদের আসল টার্গেট ছিলেন না। বরং অন্য এক প্রথমসারির বলিউড তারকারল উপর হামলা চালানোর পরিকল্পনা ছিল শ্যুটারদের। কিন্তু সেই তারকার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কড়া হওয়ায় তাদের উদ্দেশ্য সফল হয়নি। পরে টাইগারকে আক্রমণের সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ টাইগার তুলনামূলকভাবে সহজ লক্ষ্য। প্রশ্ন উঠছে আসল টার্গেট তাহলে কে? নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের কিছু আধিকারিক মনে করছেন, হামলাকারীদের প্রধান লক্ষ্য সলমন খান। তবে তালিকায় থাকতে পারেন অমিতাভ বচ্চন, আমির খান, রণবীর সিংও। তাঁদের বাড়ির সামনেও রেইকি করেছিল হামলাকারীরা।



