সল্টলেক রিয়ম সোসাইটি সদ্য এক মনোজ্ঞ নৃত্যানুষ্ঠানের আয়োজন করেছিল। শিশির মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে সোসাইটির শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। মণিপুরি নৃত্যের মধ্যে দিয়ে ঈশ্বরের বন্দনা করা হয়। রিয়ম সোসাইটির অন্যতম উদ্দেশ্য নাচের মাধ্যমে বিশেষভাবে সক্ষমদের অন্তর্ভুক্ত করা। মঞ্চে একঝাঁক বিশেষভাবে সক্ষম মানুষও অংশগ্রহণ করে। পরিচালনায় শ্রবণা মিত্র দাস।
Advertisement



