আজ, মঙ্গলবার বিকেলে অশোকনগর স্টেশনের কাছে বনগাঁ লোকালের চাকা থেকে ধোঁয়া এবং সামান্য আগুন বের হতে দেখা যায়। মুহুর্তের মধ্যেই আতঙ্ক ছড়ায়। রেল সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল ৫টা ৪২ মিনিটে বনগাঁ লোকালটি অশোকনগর স্টেশনে ঢোকে। ধোঁয়া বের হতে দেখেন যাত্রীরা। আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় আধ ঘণ্টা ট্রেনটি অশোকনগর স্টেশনে দাঁড়িয়ে থাকে। রেলের কর্মীরা দ্রুত চাকা পরীক্ষা করে সারাইয়ের কাজ শুরু করেন। পরে ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হয়।



