Bartaman Logo
১০ জুন, ২০২৬

‘কোথায় সরাবে সদর দপ্তর, পুরো পাকিস্তানই নাগালে’, হুঁশিয়ারি সেনাকর্তার

‘গোটা পাকিস্তানই আমাদের নাগালে রয়েছে।’ এই ভাষাতেই সন্ত্রাসবাদের মদতদাতা পড়শি দেশকে হুঁশিয়ারি দিলেন ভারতীয় সেনার এয়ার ডিফেন্সের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল সুমের ইভান ডি’চুনহা।

‘কোথায় সরাবে সদর দপ্তর, পুরো পাকিস্তানই নাগালে’, হুঁশিয়ারি সেনাকর্তার
  • ২১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ‘গোটা পাকিস্তানই আমাদের নাগালে রয়েছে।’ এই ভাষাতেই সন্ত্রাসবাদের মদতদাতা পড়শি দেশকে হুঁশিয়ারি দিলেন ভারতীয় সেনার এয়ার ডিফেন্সের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল সুমের ইভান ডি’চুনহা। সম্প্রতি অপারেশন সিন্দুরের পর পাকিস্তান সেনাবাহিনীতে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ভারতের প্রত্যাঘাত থেকে বাঁচতে পাক আর্মির জেনারেল হেডকোয়াটার্স (জিএইচকিউ) সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে বলে খবর। সেই প্রসঙ্গ টেনে সেনাকর্তা জানান, পাকিস্তানকে সবক শেখানোর মতো যথেষ্ট অস্ত্রভাণ্ডার মজুত রয়েছে ভারতের। পড়শি দেশের প্রতিটি কোনাই আমাদের রেঞ্জের মধ্যেই রয়েছে। সীমান্ত হোক কিংবা সমুদ্র—সবদিক থেকেই আমরা অভিযান চালাতে সক্ষম। তাই পাক আর্মির জেনারেল হেডকোয়াটার্স রাওয়ালপিন্ডি থেকে খাইবার পাখতুনওয়া  বা যেখানে খুশি ওরা সরিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু, কোনও লাভ হবে না। বাঁচতে হলে ওদের গভীর কোনও গর্ত খুঁজতে হবে। ভারতীয় সেনার এয়ার ডিফেন্সের ডিরেক্টর জেনারেল সাফ জানিয়েছেন, বাহিনীর প্রাথমিক দায়িত্ব হল দেশের সার্বভৌমত্ব ও নাগরিকদের রক্ষা করা। অপারেশন সিন্দুরের সাফল্যও তুলে ধরেছেন তিনি। লেফটেন্যান্ট জেনারেল সুমের জানিয়েছেন, শুধু বাহিনীর সদস্যরাই নন, তাদের পরিবারও গর্ব অনুভব করেছেন। সর্বোপরি সেনার এই সাফল্যে দেশের মানুষও গর্বিত হয়েছেন। আমার মনে হয়, এটাই সবচেয়ে বড় পাওনা। প্রসঙ্গত, ভারতের প্রত্যাঘাতের পর একের পর এক ড্রোন হামলা চালিয়েছিল পাকিস্তান। কিন্তু, এয়ার ডিফেন্স সিস্টেম সমস্ত হানা আটকে দেয়। বাহিনীর প্রস্তুতি, অত্যাধুনিক কৌশল ও সমরাস্ত্রের ব্যবহারের প্রশংসাও শোনা গিয়েছে সেনাকর্তার গলায়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ