নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ১৯৪৬ সাল থেকে গোটা পরিবার টিটাগড়ের বাসিন্দা। ১৯৭৭ সাল থেকে ভোট দিচ্ছেন। ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত ১২ বছর টিটাগড় পুরসভার কাউন্সিলার ছিলেন প্রশান্ত চৌধুরী। স্ত্রীসহ প্রশান্তবাবুকে এসআইআর-এ শুনানির জন্য ডাকা হয়েছে।

নোটিস হাতে পেয়ে প্রশান্ত চৌধুরী বলেন, আমি তো ভাবতেই পারছি না আমাকে শুনানিতে হাজির হতে হবে। আমার জন্ম এখানে। ৭৭ সালে ভোটার তালিকায় নাম ওঠে, সেই থেকে ভোট দিয়ে আসছি। এখন আমার বয়স একাত্তর। এটা হয়রানি ছাড়া কিছু নয়। উপেন্দ্র স্কুলে আমাদের শুনানি কেন্দ্র। সেখানে ১৬ জানুয়ারি ডাকা হয়েছে। আমি যাব। ইআরও’র কাছে জানতে চাইব কেন ডাকা হল? কী ডকুমেন্ট জমা দিতে হবে।
হালিশহর পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষকেও শুনানিতে ডাকা হয়েছে। হাজিরা দিতে হয়েছে বারাকপুর পুরসভার প্রবীণ কাউন্সিলার প্রদীপ সেনকে। শুনানিতে গিয়েছেন কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী এবং তাঁর দাদা বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। দমদম বারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি পার্থ ভৌমিকের অভিযোগ, এসব হয়রানি ছাড়া কিছু নয়। বেছে বেছে তৃণমূলের জনপ্রতিনিধি এবং নেতাদের ডাকা হচ্ছে। আমরা এই হয়রানির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।