Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

খুদে উত্তমই ‘ছোটা চিকু’, আবেগাপ্লুত বিরাট কোহলি

গোলগোল চেহারা। বয়স আট বছর। নাম গর্বিত উত্তম। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম একদিনের ম্যাচের পর রীতিমতো ভাইরাল সে।

খুদে উত্তমই ‘ছোটা চিকু’, আবেগাপ্লুত বিরাট কোহলি
  • ১৪ জানুয়ারি, ২০২৬ ১৫:০১
Prefer us on Google

রাজকোট: গোলগোল চেহারা। বয়স আট বছর। নাম গর্বিত উত্তম। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম একদিনের ম্যাচের পর রীতিমতো ভাইরাল সে। ছোটবেলায় বিরাট কোহলি যেমন ছিলেন, অনেকটা তেমন দেখতে যে!

Advertisement

রবিবার বরোদায় ম্যাচের আগে কয়েকজন খুদে ভক্তের সঙ্গে দেখা করেন ভিকে। সেখানেই ছিল উত্তম।  ‘চিকু’ বলে বিরাটকে ডাকে সে, যা তাঁর ডাকনাম। তাকে দেখে হেসে ফেলেন ভিকে। উত্তর দেন, ‘একটু পরে আসছি।’ এরপর রোহিত শর্মাকে উদ্দেশ্য করে বিরাট বলেন, ‘আরে, ওদিকে তাকিয়ে দ্যাখো। আমার ডুপ্লিকেট বসে রয়েছে।’ পরে উনি আমাকে বলেন, আজ থেকে তুমি আমার বন্ধু।’ উত্তমের নতুন নামও দেন বিরাট। ডাকতে থাকেন ‘ছোটা চিকু’ নামে। শুধু ‘আইডল’ বিরাটের সই নয়, রোহিত থেকে শুরু করে অর্শদীপ সিং, লোকেশ রাহুল— সবার সই সংগ্রহ করেছে সে। গর্বিত উত্তম থেকে ‘ছোটা চিকু’ হয়ে ওঠার গল্প শোনাচ্ছে সকলকে। মনে মনে থাকছে প্রতিজ্ঞা, প্রিয় নায়কের মতো ব্যাট করার।
টিম ইন্ডিয়া অবশ্য কোনওভাবেই বরোদা ম্যাচ বিরাট আউট হয়ে ফেরার পরের কাঁপুনির পুনরাবৃত্তি চাইছে না। ওয়াশিংটন সুন্দরের ছিটকে যাওয়া অবশ্য দল নির্বাচন নিয়ে জল্পনা বাড়াচ্ছে। নীতীশ রেড্ডী নাকি আয়ুশ বাদোনি, কে আসবেন প্রথম এগারোতে? সম্ভাবনা বেশি নীতীশের। মঙ্গলবার অনুশীলনে অবশ্য অক্লান্ত দেখাল দু’জনকেই। ব্যাটিংয়ের পাশাপাশি বলও করলেন উভয়ে। বোলিং কোচ মর্নি মর্কেলের ক্লাসে বাধ্য শ্রোতার মতো দেখা গেল নীতীশকে। মাঠে এসেছিলেন ক্যাপ্টেন শুভমান গিল, রবীন্দ্র জাদেজা, অর্শদীপ সিং, ধ্রুব জুরেলও। 
জয়ের আবহেও অবশ্য কোচিং স্টাফদের সঙ্গে বিরাট, রোহিতের সম্পর্ক নিয়ে চলছে জল্পনা। তবে দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক তা উড়িয়ে দিয়ে বলেছেন, ‘ওরা অবশ্যই পরিকল্পনার সঙ্গে যুক্ত। যেহেতু ওরা এখন শুধু একটা ফরম্যাটেই খেলে, তাই প্রতিটা ম্যাচ জিততে উদগ্রীব থাকে। ওদের যা অভিজ্ঞতা, তা ভাগ করে নেয় সতীর্থদের সঙ্গে। কোচ গৌতম গম্ভীরের সঙ্গেও আলোচনা করে। দক্ষিণ আফ্রিকায় ওডিআই বিশ্বকাপের জন্য কীভাবে এগনো দরকার, তা নিয়েও পরামর্শ দেয়।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ