নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার আইএসএলের দ্বিতীয় পর্বের সূচি প্রকাশ করল ফেডারেশন। ফিরতি পর্বে মোহন বাগান ও ইস্ট বেঙ্গল মুখোমুখি হচ্ছে ২৮ ফেব্রুয়ারি। যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ৭টায়। দ্বিতীয় পর্বে মোহন বাগানের প্রথম ম্যাচ ২৩ জানুয়ারি। কেরল ব্লাস্টার্সের ঘরের মাঠে খেলবে সবুজ-মেরুন ব্রিগেড। পরের দিন অর্থাৎ ২৪ জানুয়ারি বিকেল ৫টায় যুবভারতীতে চেন্নাইয়ান এফসি’র মুখোমুখি হবে ইস্ট বেঙ্গল। উল্লেখ্য, এই পর্বের প্রথম ম্যাচ ২২ জানুয়ারি। সেদিন পাঞ্জাব এফসি’র বিরুদ্ধে খেলবে নর্থ ইস্ট ইউনাইটেড। নক-আউট পর্বের ম্যাচ শুরু ২৪ এপ্রিল। চলবে ৩ মে পর্যন্ত। ২০২৬-২৭ মরশুমের ফাইনাল ৮ মে। যে দুই দল ফাইনালে উঠবে তাদের মধ্যে থেকে বেছে নেওয়া হবে শিরোপা নির্ণায়ক ম্যাচের ভেন্যু।
মোহন বাগানের ম্যাচ: কেরলা ব্লাস্টার্স (২৩ জানুয়ারি), চেন্নাইয়ান এফসি (৩০ জানুয়ারি), স্পোর্টিং ক্লাব দিল্লি (৬ ফেব্রুয়ারি), এফসি গোয়া (১২ ফেব্রুয়ারি), নর্থ ইস্ট (২০ ফেব্রুয়ারি), ইন্টার কাশী (৫ মার্চ), বেঙ্গালুরু এফসি (১৪ মার্চ), চার্চিল ব্রাদার্স (২০ মার্চ), পাঞ্জাব এফসি (৪ এপ্রিল), মুম্বই সিটি (১০ এপ্রিল), ওড়িশা এফসি ()।
ইস্ট বেঙ্গলের ম্যাচ: চেন্নাইয়ান এফসি (২৪ জানুয়ারি), বেঙ্গালুরু এফসি (৩০ জানুয়ারি), পাঞ্জাব এফসি (৫ ফেব্রুয়ারি), স্পোর্টিং ক্লাব দিল্লি (৯ ফেব্রুয়ারি), ইন্টার কাশী (১৮ ফেব্রুয়ারি), কেরল ব্লাস্টার্স (৭ মার্চ), চার্চিল ব্রাদার্স (১২ মার্চ), ওড়িশা এফসি (১৯ মার্চ), এফসি গোয়া (৭ এপ্রিল), নর্থ ইস্ট (১০ এপ্রিল), মুম্বই সিটি ()।



