সিরাজগঞ্জে ‘আওয়ামী’ নেতাকে গ্রেপ্তারে বাধা গ্রামবাসীদের! লাঠিসোটা হাতে বিক্ষোভ, ফিরে গেল পুলিশ
  • ২৮ নভেম্বর, ২০২৬ ১৪:২১
Prefer us on Google

ঢাকা, ২৮ নভেম্বর: আওয়ামী লিগ নেতাকে ধরতে গেলে লাঠিসোটা হাতে নিয়ে বেরিয়ে এলেন গ্রামবাসীরা। সিরাজগঞ্জে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে শেষমেষ পিছু হটতে হল পুলিশকে। গতকাল, শুক্রবার রাতের সেই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। এর পরেই গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে। যদিও বাধার মুখে পড়ে গ্রেপ্তার না করে ফেরার বিষয়টিকে পুলিশের তরফে অস্বীকার করা হচ্ছে।

Advertisement

সে দেশের প্রথম সারির একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, হালিমুল হক জেলা আওয়ামী লিগের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পুরসভার প্রাক্তন মেয়র। গতকাল পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে গেলে শাহজাদপুরের নলুয়া গ্রামের স্থানীয় বাসিন্দারা লাঠিসোটা নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। 

সময় বাড়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে বাড়তে থাকে মানুষের ভিড়। পুলিশকে ধাওয়াও করেন তাঁরা। এক বাসিন্দার দাবি, হালিমুল কোনো সহিংস বা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। পাল্টা পুলিশের এক আধিকারিক জানান, যথেষ্ট প্রমাণের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করতে পুলিশ সেখানে গিয়েছিল। তবে তিনি পালিয়ে যাওয়ায় তা সম্ভব হয়নি।