উত্তপ্ত রাজশাহী! পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ, গুলি ছোড়ার অভিযোগ
  • ২৮ নভেম্বর, ২০২৬ ১৪:০৬
Prefer us on Google

ঢাকা, ২৮ নভেম্বর: দিকে দিকে অগ্নিসংযোগের ছবি বাংলাদেশে। শেখ হাসিনার প্রত্যাবর্তনের আগে উত্তপ্ত একাধিক এলাকা। এবার রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ‘পেট্রলবোমা’ নিক্ষেপের অভিযোগ। গুলির শব্দও শোনা গিয়েছে বলেই সূত্রের খবর। 

Advertisement

ওই দেশের প্রথম সারির এক সংবাদপত্র সংস্থা সূত্রে খবর, শুক্রবার রাত দু’টো নাগাদ রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ (খড়খড়ি) উপকেন্দ্রে এই হামলা চালানো হয়।

গভীর রাতে ৮ থেকে ১০ জন দুষ্কৃতী এসে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ করলে ট্রান্সফরমারে আগুন লেগে যায়। পাশাপাশি গুলি চালানোর অভিযোগও উঠেছে। এর আগেই ওই কেন্দ্রে হামলা চালানো হয়েছিল। পরপর এই হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। নিরাপত্তাহীনতায় ভুগছেন সেখানে কর্মরত স্টাফ থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও।

এই ঘটনায় প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে মুখ বন্ধ অবস্থায় দুটি বোতলে পেট্রল–জাতীয় তরল পদার্থ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুটি পোড়া প্লাস্টিকের বোতলও ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয়েছে। সেগুলিতে পেট্রল–জাতীয় দাহ্য পদার্থ ছিল বলেই প্রাথমিক অনুমান। তবে গুলি চালানোর কোনও প্রমাণ মেলেনি। পুরো ঘটনার তদন্ত শুরু করা  হয়েছে পুলিশ প্রশাসনের তরফে। সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে।