Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

প্রয়াত ভেস পেজ, শোকের ছায়া লিয়েন্ডারের পরিবারে

টেনিস তারকা লিয়েন্ডার পেজের পরিবারে শোকের ছায়া। প্রয়াত লিয়েন্ডারের পিতা ভেস পেজ

প্রয়াত ভেস পেজ, শোকের ছায়া লিয়েন্ডারের পরিবারে
  • ১৫ আগস্ট, ২০২৫ ০১:০৮
Prefer us on Google

পানাজি, ১৪ আগস্ট: টেনিস তারকা লিয়েন্ডার পেজের পরিবারে শোকের ছায়া। প্রয়াত লিয়েন্ডারের পিতা ভেস পেজ। বার্ধক্যজনিত সমস্যার জেরে বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন। ভর্তি হয়েছিলেন হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হল না। হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন হকি খেলোয়াড় ভেস পেজ। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ওলিম্পিক্সে হকিতে পদক জিতেছিলেন লিয়েন্ডারের পিতা।

Advertisement

১৯৭২ সালে মিউনিখ ওলিম্পিক্সে ভারতীয় হকি দল ব্রোঞ্জ পদক জেতে। সেই হকি দলের অন্যতম সদস্য ছিলেন ভেস পেজ। ১৯৭১ সালে বার্সেলোনায় হকি বিশ্বকাপে ভারতের হয়ে ব্রোঞ্জ জিতেছিলেন ভেস। খেলাধুলা ছাড়াও স্পোর্টস মেডিসিন বিভাগে বিশেষজ্ঞ ছিলেন তিনি। ১৯৪৫ সালে গোয়ায় জন্ম হয়েছিলে ভেস পেজের। তিনি ১৯৯৬ থেকে ২০০২ পর্যন্ত ভারতের রাগবি ইউনিয়নের সভাপতি হিসেবে কাজ করেছেন। কলকাতায় স্পোর্টস মেডিসিন নিয়ে পড়াশুনাও করেছিলেন ভেস।

Advertisement
সম্পর্কিত সংবাদ