দলকে টানলেন জুরেল-দেবদূত
  • ১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ক্রাইস্টচার্চ: আবারও হতাশ করলেন যশস্বী জয়সওয়াল। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় বেসরকারি টেস্টের প্রথম দিনে খাতা খোলার আগেই আউট তিনি। এর আগে প্রথম বেসরকারি টেস্টে দুই ইনিংসে বাঁ-হাতি ওপেনার করেন যথাক্রমে ১৭ ও ৫। শনিবার সকালে হ্যাগলে ওভালে ভারত ‘এ’ দলের ইনিংসের চতুর্থ বলেই এলবিডব্লু হন যশস্বী। টেস্ট সিরিজের আগে যা নিঃসন্দেহে উদ্বেগে রাখবে টিম ম্যানেজমেন্টকে।

Advertisement

তবে ক্যাপ্টেন ধ্রুব জুরেলের অপরাজিত ৯৯, দেবদত্ত পাদিক্কালের ৮০ নিশ্চিতভাবেই আনবে স্বস্তি। প্রধানত এই দু’জনের জন্যই দিনের শেষে সাত উইকেটে ২৯১ তুলেছে ‘এ’ দল। ওপেন করতে নেমে সাই সুদর্শনও (৪১) রান পেয়েছেন। তবে ভারতীয় ইনিংসকে তিনশোর দোরগোড়ায় পৌঁছে দেন জুরেলই। ১৫৫ বলে মারেন ১১টি চার ও ৩টি ছক্কা। উলটোদিকে পরপর উইকেট পড়লেও তিনি অবিচল থাকেন। রবিবার স্কোর এগিয়ে নিয়ে যেতে জুরেলই ভরসা। শেষদিকে মানব সুথার (২২), আকাশ দীপ (২৫ ব্যাটিং) দারুণ সঙ্গত করেন তাঁকে। কিউয়িদের হয়ে ফ্রেজার শিট ৪টি উইকেট নেন।