Bartaman Logo
২৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

রাস্তা পরিষ্কারের ‘অপরাধে’ শাসনে ভিসিটি কর্মীকে মার

রাস্তা পরিষ্কার করার ‘অপরাধে’ পঞ্চায়েতের ভিলেজ কনজারভেন্সি টিম (ভিসিটি)-এর কর্মীকে মারধরের অভিযোগ উঠল। ইট দিয়ে মাথায় আঘাত করার পাশাপাশি তাঁর চোখে ঘুসি মারা হয়েছে বলেও অভিযোগ।

রাস্তা পরিষ্কারের ‘অপরাধে’ শাসনে ভিসিটি কর্মীকে মার
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাস্তা পরিষ্কার করার ‘অপরাধে’ পঞ্চায়েতের ভিলেজ কনজারভেন্সি টিম (ভিসিটি)-এর কর্মীকে মারধরের অভিযোগ উঠল। ইট দিয়ে মাথায় আঘাত করার পাশাপাশি তাঁর চোখে ঘুসি মারা হয়েছে বলেও অভিযোগ। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে শাসনের উত্তরপাড়ায়। আহত কর্মীর চিকিৎসা হয়েছে বাগবান্দা সাইবেরিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এই ঘটনায় অভিযুক্ত শেখ জসিমকে গ্রেপ্তার করেছে শাসন থানার পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, আহত সাহাবুদ্দিন শাসন গ্রাম পঞ্চায়েতের ভিসিটি কর্মী। শনিবার সকাল ৯টা ৪০ মিনিট নাগাদ উত্তরপাড়ার রাস্তা সাফাইয়ের কাজ করছিলেন তিনি। অভিযোগ, সেই সময় হাসানুর জামান ও তাঁর ছেলে জসিম তাঁকে কাজে বাধা দেন। কেন তিনি ওই এলাকা পরিষ্কার করছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন। এরপরেই বচসা শুরু হয়। অভিযোগ, আচমকাই হাসানুর ও জসিমরা সাহাবুদ্দিনের উপর চড়াও হন। একটি ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। চোখেও ঘুসি মারা হয় বলে অভিযোগ।
এই ঘটনায় মাথা ও চোখে চোট পান ওই কর্মী। পরে তাঁকে বাগবান্দা সাইবেরিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর শাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সাহাবুদ্দিন। সেই অভিযোগের ভিত্তিতে হাসানুর জামান এবং জসিমের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। এদিন রাতেই জসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার আদালতে তোলা হলে একদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement
সম্পর্কিত সংবাদ