Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

১ মার্চ থেকে বন্ধ ‘ইউটিএস অন মোবাইল’, সব পরিষেবা এক ক্লিকেই, হাজির ‘রেল ওয়ান’ অ্যাপ

১ মার্চ থেকে বন্ধ হয়ে যাচ্ছে ভারতীয় রেলের জনপ্রিয় ‘ইউটিএস অন মোবাইল’ অ্যাপ। তার পরিবর্তে এসে গিয়েছে ‘রেল ওয়ান’ অ্যাপ

১ মার্চ থেকে বন্ধ ‘ইউটিএস অন মোবাইল’, সব পরিষেবা এক ক্লিকেই, হাজির ‘রেল ওয়ান’ অ্যাপ
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১ মার্চ থেকে বন্ধ হয়ে যাচ্ছে ভারতীয় রেলের জনপ্রিয় ‘ইউটিএস অন মোবাইল’ অ্যাপ। তার পরিবর্তে এসে গিয়েছে ‘রেল ওয়ান’ অ্যাপ। যেখানে কার্যত এক ক্লিকেই মিলবে রেলের সব পরিষেবা। এতদিন রেল সংক্রান্ত বিভিন্ন পরিষেবার জন্য যাত্রীদের একাধিক অ্যাপ ডাউনলোড করে রাখতে হত মোবাইলে। যেমন, দূরপাল্লার ট্রেনের বার্থ সংরক্ষণের জন্য একটি অ্যাপ। শহরতলির লোকাল ট্রেনের টিকিট কাটার জন্য অন্য একটি অ্যাপ। ট্রেনের অবস্থান জানার জন্য রয়েছে পৃথক অ্যাপ। ট্রেন সফরের আগে কার্যত ডিজিটাল যুদ্ধে নামতে হত যাত্রীদের। একাধিক পাসওয়ার্ড মনে রাখা, বারবার লগ-ইনের ঝক্কি। এতদিনে সেই হ্যাপা থেকে মুক্ত হতে চলেছে আম জনতা। ‘রেল ওয়ান’ অ্যাপেই মিলবে যাবতীয় পরিষেবা। ১ মার্চ থেকে ‘আইআরসিটিসি রেল কানেক্ট’ (সংরক্ষিত বার্থের জন্য) এবং ‘ইউটিএস অন মোবাইল’ (লোকাল ট্রেনের টিকিটের জন্য) অ্যাপ ‘আন-ইনস্টলড’ হতে চলেছে। ‘রেল ওয়ান’ অ্যাপেই মিলে যাবে সব।

Advertisement

এছাড়াও দূরপাল্লার ট্রেনের তৎকাল টিকিট থেকে শুরু করে সাধারণ প্ল্যাটফর্ম টিকিট কিংবা মান্থলি—সবই মিলবে এই অ্যাপের মাধ্যমে। তৎকাল বুকিংয়ে যাত্রীরা অনেক সময় পাসওয়ার্ড ভুলে যান। চূড়ান্ত বিড়ম্বনায় পড়তে হয় তাঁদের। সেই জটিলতা রুখতে ‘রেল-ওয়ান’ অ্যাপে থাকছে ‘লিগাসি লগ-ইন’-এর সুবিধা। এর মাধ্যমে আইআরসিটিসি বা ইউটিএস-এর বর্তমান ব্যবহারকারীরা সরাসরি তাঁদের পুরানো পরিচয়পত্র ব্যবহার করতে পারবেন। দূরপাল্লার ট্রেনে খাবারের অর্ডার বা ‘রেল মদত’-এর মাধ্যমে সহায়তা চাওয়ার ব্যবস্থাও রয়েছে এই অ্যাপে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে নয়া অ্যাপে রূপান্তর প্রক্রিয়াটি নির্বিঘ্নে সারতে বিশেষ ব্যবস্থা নিয়েছে রেল। ভুয়ো অথবা ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন চিহ্নিত করতে নিয়মিত এই অ্যাপ উন্নীতকরণ প্রক্রিয়ায় নজরদারি চালাবে রেলমন্ত্রক। যাত্রীদের রেলের পরামর্শ, ‘আপনার মোবাইল থেকে রেল সংক্রান্ত পুরানো সমস্ত অ্যাপ ডিলিট করে দিন। পরিবর্তে রেল ওয়ান ডাউনলোড করুন। আরও উন্নত পরিষেবা পান।’ ইতিমধ্যেই যাত্রীদের মধ্যে এই অ্যাপের জনপ্রিয়তা বাড়ছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ