হাওড়ায় বামেদের বুক স্টল ভাঙচুর
  • ১৫ অক্টোবর, ২০২৬ ২৩:০৪
Prefer us on Google

দক্ষিণ হাওড়ার ব্যতাইতলায় দুর্গাপুজো মণ্ডপের বাইরে সিপিএমের বুক স্টল ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। জিটি রোডের উপরে নতুন পল্লীর পুজো মণ্ডপের সামনে প্রতি বছরের মতো এবারও স্টলটি তৈরি করেছিলেন বাম কর্মীরা। অভিযোগ, আজ সন্ধ্যার পর স্টলে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সিপিএমের পাশাপাশি এসইউসিআইয়ের একটি বুক স্টলও ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় শিবপুর থানার পুলিশ।

Advertisement