Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ফ্রান্সের ওয়াইন, শ্যাম্পেনে ২০০% শুল্ক চাপানোর মার্কিন-হুঁশিয়ারি

চেনা স্ট্যাটেজি ট্রাম্পের। তাঁর মতে সহমত না হলেই চাপবে শুল্কের বোঝা। এবারে ডনের নিশানায় ‘বন্ধু’ ফ্রান্স।

ফ্রান্সের ওয়াইন, শ্যাম্পেনে ২০০% শুল্ক চাপানোর মার্কিন-হুঁশিয়ারি
  • ২১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্যারিস: চেনা স্ট্যাটেজি ট্রাম্পের। তাঁর মতে সহমত না হলেই চাপবে শুল্কের বোঝা। এবারে ডনের নিশানায় ‘বন্ধু’ ফ্রান্স। জগদ্বিখ্যাত ফরাসি ওয়াইন ও শ্যাম্পেনের উপর ২০০ শতাংশ শুল্ক বসানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ফ্রান্সের ‘অপরাধ’? তারা নাকি ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে রাজি নয়। তার জেরেই এই সিদ্ধান্ত। বলেছেন, উনি সত্যিই একথা বলেছেন? আচ্ছা, কেউই তাঁকে চায় না। কারণ খুব তাড়াতাড়ি তিনি পদ থেকে সরে যাবেন। আমি ওয়াইন আর শ্যাম্পেনের উপর ২০০ শতাংশ শুল্ক চাপাব। তখন সে যোগ দেবে। তবে তাঁকে যোগ দিতেই হবে, এমন নয়। এর সঙ্গেই গ্রিনল্যান্ড ইস্যুতে ফরাসি প্রেসিডেন্টের পাঠানো একটি মেসেজও ট্রুথ সোশ্যালে পোস্ট করেন ট্রাম্প। এভাবে এক রাষ্ট্রপ্রধানের পাঠানো মেসেজ জনসমক্ষে পোস্ট করায় সমালোচনার ঝড় উঠেছে। তার মধ্যেই গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষাকে প্রকাশ্যে কটাক্ষ করেছে ম্যাক্রঁ সরকার।

Advertisement

যুদ্ধবিধ্বস্ত গাজায় পুনর্গঠন ও প্রশাসনিক কাজের তদারকির জন্য ‘বোর্ড অব পিস’ গঠন করা হয়েছে। ইতিমধ্যে সেই বোর্ডে যোগ দেওয়ার জন্য ভারত সহ বিশ্বের একাধিক দেশকে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তাঁর সেই ‘বোর্ড অফ পিস’-এ যোগ দিতে রাজি না হওয়ার জন্যই ট্রাম্প শুল্ক হুঁশিয়ারি দিয়েছেন বলে মত বিশেষজ্ঞদের।

এদিকে, দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের সম্মেলনের মধ্যেই ট্রাম্পের সঙ্গে জি-৭ গোষ্ঠীর অন্য নেতাদের বৈঠকের ব্যবস্থা করা যেতে পারে বলে মার্কিন প্রেসিডেন্টকে প্রস্তাব দিয়েছিলেন ম্যাক্রঁ। ইরান ও সিরিয়া নিয়ে আমেরিকার পাশে থাকলেও গ্রিনল্যান্ড প্রসঙ্গে ট্রাম্পের পরিকল্পনা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ম্যাক্রঁর সেই মেসেজই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন ট্রাম্প। এর পরেই সুর চড়ায় ফ্রান্সও। নাম না করে মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশে টুইট করে ফ্রান্সের বিদেশ দপ্তর। বলা হয়, ‘যদি কখনও আগুন লাগে, তাহলে দমকলকর্মীরা হাজির হবে—তার থেকে এখনই বাড়ি পুড়িয়ে দেওয়া ভালো। যদি কখনও হাঙর আক্রমণ করে, তাহলে হস্তক্ষেপ করতে হতে পারে। তার চেয়ে লাইফ গার্ডদের এখনই খেয়ে ফেললেই ভালো। দুর্ঘটনা ঘটলে ক্ষতি হবে, তার থেকে এখনই গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে ফেলাই ভালো।’

সূত্রের খবর, ‘বোর্ড অফ পিস’-এ যোগ দিতে রাজি না হওয়ার জন্য ট্রাম্প যেভাবে ২০০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন, তা নিয়ে ঘনিষ্ঠ মহলে প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন ইমানুয়েল ম্যাক্রঁ। ফরাসি প্রেসিডেন্ট জানিয়েছেন, ‘আমাদের বিদেশনীতিকে প্রভাবিত করার জন্য যেভাবে শুল্ক-হুমকি দেওয়া হচ্ছে, তা কোনওমতেই মেনে নেওয়া যায় না।’

Advertisement
সম্পর্কিত সংবাদ