ইসলামাবাদ: ‘আর হয়তো বেঁঁচে ফিরতে পারব না।’ এমনই আশঙ্কা প্রকাশ করে পাকিস্তানের সুপ্রিম কোর্টের শীর্ষ বিচারপতিদের উদ্দেশে খোলা চিঠি লিখলেন ইমরান খান। দীর্ঘদিন ধরেই জেলবন্দি প্রাক্তন ক্রিকেটার তথা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। চিঠিতে তিনি লিখেছেন, দিনের বেশিরভাগ সময় তাঁকে জেলের ভিতর একা থাকতে হয়। সঠিক চিকিত্সা না হওয়ায় মস্তিষ্কে রক্তক্ষরণ বা হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বাড়ছে। চিঠিতে তাঁর এবং স্ত্রী বুশরা বিবির পর্যাপ্ত চিকিত্সার দাবি জানিয়েছেন ‘কাপ্তান’। ইমরানের আইনজীবী সোমবার চিঠিটি এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন।
Advertisement



